গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে পার্কিং করার দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১২-০৬৭৭) রেকার বিল করাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি জানান, সকালে আমাদের টহল টিম জৈনাবাজার এলাকায় দায়িত্ব পালনকালে দেখতে পায়, ইমাম পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে অবৈধভাবে পার্ক করে যানজট সৃষ্টি করছে। নিয়ম অনুযায়ী বাসটি রেকার বিল করে জরিমানা করা হয়।তিনি আরও জানান, এ সময় কিছু স্থানীয় লোকজনের উসকানিতে বাসচালক ও যাত্রীরা পুলিশের ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে সালনা এলাকায় অভিযান চালিয়ে বাসটি আটকসহ চালক জাকির হোসেন ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আইয়ুব আলী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় Read more

‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’
‘বিধবা বোনকে কু প্রস্তাব দেয়ার প্রতিবাদ করায় শহিদকে খুন’

যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামের মাঠপাড়ার ইজিবাইক চালক শহিদুল ইসলাম শহিদ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই Read more

নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর
নতুন কিংবা পুরাতন ফ্যাসিবাদ কাউকেই ছাড় দেওয়া হবে না: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। নির্বাচনের নামে প্রহসন হলে তা প্রতিহত করা Read more

বিশ্ব ডিম দিবস আজ
বিশ্ব ডিম দিবস আজ

আজ (শুক্রবার) বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের (আইইসি) সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার এ Read more

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১

সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।শুক্রবার (২৩ মে) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন