ময়মনসিংহের নান্দাইলে বাঁশঝাড়ে উঠে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার খারুয়া ইউনিয়নের নাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মিয়া উপজেলার নাগপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া সকালে বাড়ির পাশে বাঁশঝাড়ে পাতা পাড়তে উঠেন। এ সময় পাতা পাড়তে গিয়ে বিদ্যুতের মেইন লাইনের তারে বাঁশ জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে খাদের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবুলের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা নিহতের পরিবারকে জানালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বাবুলের এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছেলে মো. ইব্রাহীম মিয়া বলেন, ‘আমি সকালে স্থানীয় হাটশিরা বাজারে ছিলাম। এ সময় প্রতিবেশীরা ফোন করে আমার আব্বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে আছেন খবরটি জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’ নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। নান্দাইল থানায় একটি অপমৃত্যুর (ইডি) মামলা হয়েছে।’এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী
র‌্যাবের নতুন মুখপাত্র হলেন ইন্তেখাব চৌধুরী

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার (মুখপাত্র) দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) Read more

তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে Read more

ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
ভূঞাপুরে পলাতক চেয়ারম্যানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যা মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও সাবেক নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল Read more

‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’
‘পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ভারত পাকিস্তানেরের পাল্টাপাল্টি হামলার খবর প্রাধান্য পেয়েছে। এ নিয়ে বিশ্ব নেতাদের উদ্বেগ, শেয়ার বাজারে পতন Read more

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ
৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ১০ দিনের মধ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের ফল রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হতে পারে।পিএসসি জানিয়েছে, ফল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন