মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নিরবতায় হঠাৎ আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের কাপড় ও মুরগির দোকানের তিনটি গলিতে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। পুড়ে যায় অন্তত ৫০টি দোকান, যার মধ্যে রয়েছে কাপড়, মুদি ও মুরগির দোকান।ভুক্তভোগী মা স্টোরের মালিক মো. জনি জানান, ঈদকে সামনে রেখে গতকালই ঢাকা থেকে মাল এনে ছিলাম। রাত ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। কিছুক্ষণ পরেই খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকান ছাই হয়ে গেছে। প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। আমি সরকারের সহায়তা কামনা করছি।শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীনগরের দুটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। পরে সিরাজদিখান ও লৌহজংয়ের ২টি করে মোট ৬টি ইউনিট কাজ করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি আরো জানান, প্রাথমিকভাবে অন্তত ৫০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
দৌলতদিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বেপরোয়া ও দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় জ্যোৎস্না বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল Read more

এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ
এবার এক ভিসায় ভ্রমণ করা যাবে উপসাগরীয় ৬ দেশ

উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) ছয়টি সদস্য দেশ চলতি বছরই যৌথ পর্যটন ভিসার পাইলট প্রকল্প চালু করতে Read more

যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু: ডোনাল্ড ট্রাম্প
যুদ্ধবিরতি নয়, অপেক্ষা করছে আরও বড় কিছু: ডোনাল্ড ট্রাম্প

কানাডায় চলমান জি-৭ সম্মেলন ছেড়ে তড়িঘড়ি করে দেশে যাওয়ার কারণ ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি নয়, বরং আরও বড় কিছু বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম
এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। দেশটির প্রধানমন্ত্রী বের্ত দি ওয়েভার গতকাল সোমবার নিউইয়র্কে বৈশ্বিক সম্মেলনে এ Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন