মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজারে কিস্তির ভার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন এক ক্ষুদ্র মুদি ব্যবসায়ী। মৃত ব্যক্তির নাম রঘুনাথ দাস (৬০)। তিনি দীর্ঘদিন ধরে বাঘড়া বাজারে মুদি দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।রোববার (১৫ জুন) দিবাগত রাতে নিজের দোকানের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে দোকানের শাটার অর্ধখোলা দেখে সন্দেহ হলে প্রতিবেশীরা ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হয়।নিহতের পরিবার জানায়, রঘুনাথ দাস কয়েক মাস ধরে ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে ধার নেওয়া অর্থ ফেরত দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। আত্মহত্যার আগে টানা চারদিন তিনি বাড়িতেও ফেরেননি।রঘুনাথ দাসের কলেজ পড়ুয়া একমাত্র মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বাবা কয়েকদিন ধরে কারও সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। আমরা বুঝতে পারিনি, তিনি এমন কিছু করে বসবেন।’স্থানীয়রা জানান, সহজ-সরল প্রকৃতির রঘুনাথ দাস বাজারের পরিচিত মুখ ছিলেন। দোকান চালিয়ে সংসার চালানোসহ মেয়ের পড়াশোনার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিলেন তিনি।ব্যবসায়ীর এই করুণ মৃত্যুর ঘটনায় বাঘড়া বাজারে নেমে এসেছে শোকের ছায়া। ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেকেই বলছেন, কিস্তির চাপে এমন পরিণতি যে কেউ বরণ করতে পারে। বিষয়টি নিয়ে সামাজিক সচেতনতা ও সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে।এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী
কর্নেল সোফিয়াকে ‘সন্ত্রাসীদের বোন’ বললেন বিজেপির মন্ত্রী

‘অপারেশন সিঁদুর’ ঘিরে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মধ্য প্রদেশের উপজাতি কল্যাণমন্ত্রী বিজয় শাহ। কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের হামলায় Read more

ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি
ভূমিকম্পে কেঁপে উঠলো নয়াদিল্লি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা ৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে Read more

টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি
টি–টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চূড়ান্ত, চমক ইতালি

আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। Read more

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি
ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির চাপ, নেই ভোগান্তি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সিগঞ্জের পদ্মা সেতু দিয়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোর থেকে সেতুর Read more

নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অভিযোগ রাশেদের
নুরকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে, অভিযোগ রাশেদের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নয় তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির Read more

নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন