মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে হঠাৎ করেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন ইউএনও।সোমবার (৫ জানুয়ারি) বিকালে উপজেলার জয়মনির ঘোলসহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে হতদরিদ্র, ছিন্নমূল, ভ্যানচালক, দিনমজুর ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে এমন সহায়তা পেয়ে অনেক অসহায় মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ এস এম মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহরিয়ার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, “প্রচণ্ড শীতে সাধারণ মানুষ যেন কষ্ট না পায়, সেই চিন্তা থেকেই মানুষের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। সমাজের অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ সংখ্যক শীতার্ত মানুষের কাছে পৌঁছাতে চাই। শীতের তীব্রতা অব্যাহত থাকলে এবং প্রয়োজন অনুযায়ী এই কম্বল বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।”ইউএনওর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং প্রশাসনের এমন ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু
শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা Read more

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃত মো. ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত Read more

ভৈরবে নিখোঁজের ১৩দিনেও সন্ধান মেলেনি জুলেখার
ভৈরবে নিখোঁজের ১৩দিনেও সন্ধান মেলেনি জুলেখার

কিশোরগঞ্জের ভৈরবে বাড়ি থেকে না বলে বেরিয়ে জুলেখা বেগম (৩৮) নিখোঁজ হয়েছেন। গত ১৩ দিনেও তার খুঁজ মেলাতে পারেনি পরিবার।জুলেখা Read more

যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম
যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির Read more

ডাব বা নারকেলের উপকারিতা
ডাব বা নারকেলের উপকারিতা

একাধিক পুষ্টিকর গুণে ভরপুর নারকেল বা ডাব উপকারী ফল, যা পুষ্টিগুণের দিক থেকে খুবই সমৃদ্ধ। নারকেল মূলত দুটি রূপে পাওয়া Read more

আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক
আবুধাবিতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সিচালক

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ২ কোটি দিরহামের (বাংলাদেশি মুদ্রায় ৬৬ কোটি টাকারও বেশি) লটারি জিতলেন বাংলাদেশি একজন ট্যাক্সিচালক। তার নাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন