কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে মধ্যরাতে নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে তিনটার দিকে ওই সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৫ এর পাশ দিয়ে তাদেরকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা ঠেলে মেইন পিলার থেকে ৮শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপুর সীমান্ত এলাকায় নারী-শিশুসহ ৯ বাংলাদেশিকে উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেন।লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহিদ জানান, ভারতীয় খেতাবের কুটি ও ঝিকরী ক্যাম্পের মধ্যবর্তী এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ বাংলাদেশিকে পুশইন করে। পরে আমরা টহলরত বিজিবির সদস্যরা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করি।পুশইন হওয়া ৯ বাংলাদেশি হলেন- বাইদুল ইসলাম (৬৫), তার স্ত্রী মোছা: আমিরন বেগম (৪৫), মেয়ে রুমি খাতুন (২০), জামাতা আপেল (২৯), নাতি হৃদয় (৩), মোছা: মিনা বেগম (৩০), স্বামী জয়নাল আবেদীন, তার মেয়ে জুই (১০), মীম (৭) এবং নুর হামিদ (৭), পিতা আমিনুল ইসলাম। সকলের গ্রাম চন্দ্রখানা বজরের খামার, উপজেলা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, পুশইন হওয়া ৯ জনকে বিজিবি উদ্ধার করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করেছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী এন্ট্রি করা হয়েছে। পরে সকলের পরিচয় নিশ্চিত হয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের জিম্মায় দুপুর ২টায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম জানান, আটকদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লিজা বেগম নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা তিনটার দিকে পৌর এলাকার গোহাটি Read more

কে কোন আসন থেকে লড়বেন?
কে কোন আসন থেকে লড়বেন?

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন
ঝিনাইদহে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে শহরের পায়রা Read more

‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’
‘এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না’

এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের Read more

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার
গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় হাজার হাজার মানুষের পারাপার

রাজবাড়ীর গোয়ালন্দে শাখা পদ্মা নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকিপূর্ণ খেয়া নৌকায় পারাপারে চরম দুর্ভোগে পড়ছেন হাজার-হাজার মানুষ। দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন