মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩৬ জন ব্যবসায়ীর প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। রোববার (২৬ মে) বিকেল ৪টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। আর্থিক সহায়তা বিতরণ করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে আরও পদক্ষেপ নেওয়া হবে।প্রসঙ্গত, গত ১৬ মে শ্রীনগর বাজারের শতাধিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ মালামাল। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার উদ্যোগ নেয় প্রশাসন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে
যাদের বন্ধুত্ব আখেরাতেও টিকে থাকবে

মানুষ সামাজিক জীব। পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের সঙ্গী বা বন্ধুর প্রয়োজন হয়। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারলে, Read more

কিশোরগঞ্জে মাদকসহ দুই আওয়ামী সমর্থক আইনজীবী গ্রেপ্তার
কিশোরগঞ্জে মাদকসহ দুই আওয়ামী সমর্থক আইনজীবী গ্রেপ্তার

কিশোরগঞ্জে বহনকারী প্রাইভেট থামিয়ে তল্লাশী করে মাদকসহ দুই আওয়ামী লীগ সমর্থক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) বিকালে তাদেরকে আদালতে Read more

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগরের ডুমুরিয়া গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মিলন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং স্বপন হোসেন (২৪) নামে Read more

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায় আজ

আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের Read more

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের
কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবি ভূমিহীনদের

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ভূমিহীন পরিবারগুলো রবিবার (৬ এপ্রিল) সকালে সংবাদ সম্মেলনের আয়োজন Read more

নির্বাচন কমিশনের ওপর সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: উপদেষ্টা সাখাওয়াত
নির্বাচন কমিশনের ওপর সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন