নেত্রকোনার মোহনগঞ্জে আদর্শনগরে সাতমাধলাই নদীতে বালু বোঝাই নৌকা ডুবে দুই নৌকা শ্রমিক  নিখোঁজ। মোহনগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ও ময়মনসিংহ ডুবুরি দল এসে উদ্ধারের চেষ্টা করছে।নিখোঁজ দুই শ্রমিক হলেন–জেলার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)।স্থানীয়দের থেকে জানা যায়, সোমবার রাতে জেলার পূর্বধলা থেকে বালুবাহী নৌযানটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। নৌযানটি মোহনগঞ্জের হাওরের আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌযানে থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে সমর্থ হন। অপর দুজন নিখোঁজ হন।ময়মনসিংহ ডুবুরি দলের লিডার নুরে আলম খান জানান, সিলেটের ছাতক থেকে বালুবোঝাই স্টিলবাহী একটি নৌকা যাচ্ছিলো আদর্শ নগরের দিকে। ভোররাতে আদর্শনগর এলাকায় আসতেই একটি কূড়ের মধ্যে নৌকাটি তলিয়ে যায়। নৌকায় থাকা মালিক আব্দুল হক তীরে উঠতে পারলেও দুজন শ্রমিক উঠতে পারেনি। পরে স্থানীয়রা আব্দুল হককে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এদিকে খবর পেয়ে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও ময়মনসিংহ ডুবুরি দল এসে উদ্ধার কাজ চালায়। কিন্তু প্রবল স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান নুরে আলম।মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার বজলুর রহমান জানান, তারা তিনজনই স্টিল বডি বালুর নৌকায় ছিলেন। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা
খালি পেটে জিরার পানি পানে মিলবে নানান স্বাস্থ্য উপকারিতা

রান্নায় ব্যবহৃত অন্যতম গুরুত্বপূর্ণ মশলা জিরা। জিরা কেবলমাত্র খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় না, পাশাপাশি এটি স্বাস্থ্যেরও অনেক উপকার করে। কেননা জিরা Read more

মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। সে অনুযায়ী ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় Read more

পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি
পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি না থাকা সক্ষমতার ঘাটতি: টিআইবি

জুলাই–আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও পুলিশ বাহিনীর বিরুদ্ধে কার্যকর জবাবদিহির অগ্রগতি নেই বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ Read more

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে প্রথমে Read more

ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার
ইসরায়েলিদের রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

স্পেনের এক রেস্তোরাঁয় খেতে আসা ইসরায়েলিদের বের করে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার। বুধবার (০৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল Read more

২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন