রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনে চলছে আপিল গ্রহণ।শুক্রবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত আপিল দায়েরের সময় থাকলেও সন্ধ্যা ৬টার সময়ও দীর্ঘ লাইন ছিল প্রার্থীদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসিতে আপিল করেছেন ১৩১ জন মনোনয়ন প্রার্থী। তবে আরও অনেক প্রার্থীকে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের জন্য অপেক্ষা করতে দেখা গেছে ইসি চত্বরে।শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় বুথ থেকে এই তথ্য জানানো হয়।নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন তাদের সবার আপিল আবেদন গ্রহণ করা হবে। যতক্ষণই লাগুক আমরা সেটা শেষ করবো।ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট

খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা Read more

তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল

অতিবিলম্বে তিস্তা সংকটের সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে মশাল মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ Read more

কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
কালিয়াকৈরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় সড়কে নেমেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।রবিবার (১৮ মে) সকাল ১১টার দিকে কারখানার দুই Read more

যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক
যশোরে বার্মিজ চাকু নিয়ে হাসপাতালে যুবক

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ মহিন উদ্দিন (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া Read more

যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭
যশোরে ছুরিকাঘাত বেড়েছে, ৩ দিনে জখম ৭

যশোর শহরে ছুরির ব্যবহার বেড়েছে। দুর্বৃত্তরা অবাধে ধারালো অস্ত্রটির ব্যবহার করছে। গত ৩ দিনে ছুরিকাঘাতে ৭ জন জখম হয়েছে। যশোর Read more

কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত
কালিয়াকৈরে ট্রাকচাপায় যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া স্ট্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রুদ্র পাল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন