বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে জাতির সব অর্জনই অর্থহীন হয়ে যাবে। তিনি বলেন, গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন এবং তাঁর মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না।শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম ও খুনের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের আত্মত্যাগ এবং সাম্প্রতিক সময়ে দেশপ্রেমিক হাদির মৃত্যু জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি বলেন, এসব আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন জনগণ সঠিক সিদ্ধান্ত গ্রহণে ঐক্যবদ্ধ হবে।তিনি আরও বলেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে—এই সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে। এজন্য সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ জানান। শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এবং বাংলাদেশের মানুষ কখনো তাঁকে ভুলবে না।দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠানে বক্তারা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফল মাদকসহ গ্রেফতার ২
বাউফল মাদকসহ গ্রেফতার ২

পটুয়াখালীর বাউফল উপজেলায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ভুলু মালাকার (৩৫) ও জিসান হাওলাদার (২৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন
ভারতের দুই জেলায় বিস্ফোরণ, পাকিস্তানের পেশোয়ারে দেখা গেল ড্রোন

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েকঘণ্টা না যেতেই একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগর। এছাড়া ড্রোন উড়তে Read more

তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে আসছে পোষা বিড়াল ‘জেবু’

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার আগমন ঘিরে ইতোমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন Read more

ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী
ওমানে প্রেম, স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন ভেঙে পালালো তরুণী

প্রবাসে প্রেম, দেশে ফিরে এসে বিয়ে, এরপর স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশনে বসা এক তরুণীর অপকর্ম ফাঁস হয়ে যাওয়ায় তরিগড়ি করে Read more

যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ
যুক্তরাষ্ট্রে অতিরিক্ত শুল্ক কমলেও আত্মতুষ্টির জায়গা নেই: বিজিএমইএ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে এই ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও, আত্মতুষ্টির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন