গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শক্রতাও বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার (৪১)সহ ৪জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গুরুতর আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মোঃ শহিদুল ইসলাম শিকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় লেবু শেখসহ ৯জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে আজিজুল শেখ নামে একজনকে আটক করেছে কোটালীপাড়া থানা পুলিশ।গত বৃহস্পতিবার (৩এপ্রিল) উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ২৫ নং হরিনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।অভিযোগসূত্রে জানাগেছে, বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদারের সাথে একই এলাকার লেবু শেখের সাথে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই সুত্রধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোঃ শহিদুল ইসলাম ও তার এক চাচাসহ তিন ভাই মাগরিবের নামাজ শেষে ২৫ নং হরিনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌছালে লেবু শেখ(৪৮) লোকজন নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মোঃ শহিদুল ইসলাম শিকদার(৪১), তোকাম শিকদার (৪৮), আসাদুল শিকদার (২১), ফেরদৌস শিকদার (২৪) গুরুতর আহত হয়। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।বান্ধাবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শিকদার বলেন, আমি এবং আমার পরিবারের সদস্যরা বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কারণে লেবু শেখ লোকজন নিয়ে আমার এবং আমার পরিবারের সদস্যের উপর হামলা চালিয়েছে। লেবু শেখসহ অন্য আসামীরা সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে যুক্ত। আমাকে হত্যার উদ্দ্যেশে আমার উপরে এ হামলা চালানো হয়েছে। তাই আমি প্রশাসনের নিকট অভিযুক্ত আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।এ ব্যাপারে লেবু শেখের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে লেবু শেখের ভাইপো বাচ্চু শেখের স্ত্রী তানিয়া আক্তার বলেন, শুনেছি গতকাল সন্ধ্যায় মসজিদে দুই পক্ষের মধ্যে একটু ঝামেলা হয়েছে। এ ঘটনার সময় আমার স্বামী বাচ্চু শেখ ঘটনাস্থলে ছিল না। সে গতকাল ঢাকায় চলে গেছে।কোটালীপাড়া থানার এস আই উত্তম কুমার সেন বলেন, অভিযোগ পাওয়ার পরে আজিজুল শেখ নামে একজনকে গ্রেফতার করেছি। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম
জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'আমরা বলেছি ৫ই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে। এর Read more

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। আজ বুধবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত Read more

‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়
‘নো এন্ট্রি’ পণ্য বারবার আটক, বেনাপোলে ভুয়া মেনিফেস্ট চক্র সক্রিয়

দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরে ‘নো এন্ট্রি ও ঘোষনা বহির্ভূত’ ভুয়া মেনিফেস্টের মালামাল আমদানি বন্ধ হচ্ছে না। বারবার কোটি কোটি টাকার Read more

ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান
আমরা চাই বন্দর ব্যবহারকারীরা সহজে সার্ভিস পান: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, 'আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন Read more

উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি
উমরা পালনের আগে যেসব বিষয়ে নিজেকে প্রস্তুত করা জরুরি

উমরা পালন একটি ফজিলতপূর্ণ বিশেষ ইবাদত। এর মাধ্যমে আল্লাহর সঙ্গে নতুন করে বান্দার সম্পর্ক তৈরি হয় এবং গুনাহ থেকে ক্ষমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন