শেরপুরের সদরে স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে সৎ বড় ভাই খুন হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত একাব্বর মিয়া (২৮) ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। স্বজনরা জানান, ফারুক মিয়ার স্ত্রীর সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে, এমন অভিযোগে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। আজ সকালে আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফারুক তার বড় ভাই একাব্বরকে রামদা দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় একাব্বরকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. প্রমা জানান, একাব্বরের হাত, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, ফারুকের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমার সঙ্গে কারো পরকীয়া সম্পর্ক নেই। ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি
জয়পুরহাটে স্বর্ণের দোকানে ডাকাতি

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরে একটি স্বর্ণের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩৫ ভরি স্বর্ণ ও নগদ ৬ লাখ টাকা লুট হয়েছে। Read more

বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু
বাকৃবিতে পিএইচডি আবেদন শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাউ-পিএইচডি ফেলোশিপের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র Read more

বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
বিমান তৈরি করা সেই জুলহাসকে ফের আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান

মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা প্লেনে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে দ্বিতীয় দফায় তাকে আর্থিক Read more

কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী
কালমেঘা খালে পানি নেই, মাঠে ফলন নেই-খননের দাবিতে এলাকাবাসী

বরগুনার পাথরঘাটার কালমেঘার খালে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। একসময় যেখানে ট্রলার ও মালবাহী নৌযান চলাচল করত, এমনকি কুমিরেরও বসবাস Read more

টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা
টিলার পেট চিরে ইটভাটা বানিজ্য, প্রশাসনের হানায় জরিমানা

চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা চূড়ামণি এলাকার পাহাড়ি টিলা—যা ছিল প্রাকৃতিক সৌন্দর্যের এক অমূল্য অংশ—আজ তা যেন কাটাছেঁড়ার কবলে পড়ে ম্লান হয়ে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন