রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এই আদেশ দেন।এর আগে, দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। এরপর বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে দেওয়া হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আব্দুল জব্বার ভূঁইয়া।গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এতে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরও ১৮ জনকে আসামি করা হয়।পরবর্তীতে গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় গত ২৫ নভেম্বর তাকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে যুক্তরাষ্ট্র সম্প্রতি যে হামলা চালিয়েছে, তাতে কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা Read more

‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক
‘জয় বাংলা’ স্লোগানে টিকটক বানাতে গিয়ে ১২ যুবক আটক

কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর অভিযোগে ১২ কিশোর-যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে Read more

ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে
ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোলে শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে

ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রপ্তানিমুখী গার্মেন্টসসহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে তাদের নিষেধাজ্ঞায় সড়ক পথে Read more

যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
যশোরে প্রধান ডাকঘর থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

যশোর প্রধান ডাকঘরের নৈশপ্রহরী রবিউল ইসলামের (৩৫) রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (২৬ মে) কোতোয়ালি মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। Read more

নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার
নেত্রকোনায় সড়কের পাশে থেকে স্বর্ণ কারিগরের মৃতদেহ উদ্ধার

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া বিশরপাশাগামী সড়কের পাশে একটি খালি ভিটে থেকে বিশ্বজিৎ কর (৩৩) নামের এক স্বর্ণ কারিগরের মৃতদেহ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন