বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ। রোববার (১ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকের বেঞ্চে এ রিট আবেদন দায়ের করেন তিনি। আগামীকাল সোমবার (২ জুন) এ রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।রিটে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক নতুন বিসিবি সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করা হয়েছে।এবিষয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুকের আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আবেদনের শুনানি আগামীকাল সোমবারই হতে পারে।উল্লেখ্য, বিপিএল সংক্রান্ত অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং নয় জন বোর্ড পরিচালকের আটজনের অনাস্থা বিবেচনায় নিয়ে এনএসসি গত বৃহস্পতিবার (২৯ মে) গভীর রাতে পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। ফলে স্বয়ংক্রিয়ভাবে সভাপতি পদ হারান তিনি।পরদিন শুক্রবার (৩০ মে) বিকেলে বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল নতুন সভাপতি হন বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। পরিচালকদের ভোটে সর্বসম্মতিক্রমে নিয়োগ পান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ
কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মাদক জব্দ

সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে প্রায় ২ লক্ষ টাকার বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ টায় সাতক্ষীরার Read more

সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
সীতাকুণ্ডে রেললাইনে গাছ পড়ে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় রেললাইনের ওপর আস্ত একটি কড়ই গাছ পড়ে যায়। যার কারণে চট্টগ্রামের সাথে সারা দেশে প্রায় Read more

গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা
গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত, কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় Read more

শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা
শ্রীনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ দোকানিকে জরিমানা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি Read more

খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ
খুলে দেওয়া হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। Read more

লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
লঘুচাপ নিম্নচাপে পরিণত, সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন