পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে বাংলাদেশ।৩৪ বলে ৭টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৬৬ রান করে ফেরেন তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১২তম ম্যাচে এটা তার প্রথম ফিফটি।গত মাসে আরব আমিরাতের বিপক্ষে শারজায় দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেন ইমন। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩২ বলে তিন চার আর তিন ছক্কায় এই ইনিংস খেলেন।এছাড়া ১৮ বলে ২৫ রান করেন তাওহিদ হৃদয়। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন জাকের আলি।১৮ বলে ২২ রান করে ফেরেন অধিনায়ক লিটন কুমার দাস।সিরিজের প্রথম দুই ম্যাচে ২০২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৩৭ ও ৫৭ রানে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।আজ হোয়াইটওয়াশ এড়াতে নেমে ইনিংসের শুরু থেকে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা ১০.৪ ওভার ১১০ রানের পার্টনারশিপ গড়েন। এরপর মাত্র ৩ রানের ব্যবধানে ফেরেন তারা।দুই ওপেনার আউট হওয়ার পর বড় কোনো জুটি গড়তে পারেননি লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ ও জাকের আলিরা। যে কারণে দুইশো রানের আগেই ইনিংস থামে বাংলাদেশের।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ভোলার মনপুরায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা Read more

কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কাশিমপুর-জিরানি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে কাশিমপুর-জিরানি সড়কে হাতিমারা হাই স্কুল সংলগ্ন অংশসহ বিভিন্ন স্থানে কার্পেটিং ও এইচবিবি দ্বারা রাস্তা মেরামতের কাজ Read more

রাজধানীতে ভূমিকম্প অনুভূত
রাজধানীতে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প Read more

সিনেমা হল বানাবেন শাকিব খান
সিনেমা হল বানাবেন শাকিব খান

বাংলা সিনেমার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সিনেমা হল নির্মাণের উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। ১ হাজার কোটি টাকার তহবিল থেকে স্বল্প Read more

সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ Read more

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা
নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: উপদেষ্টা রিজওয়ানা

আগামী নভেম্বর মাসের ১ তারিখ থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৯ অক্টোবর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন