ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে মূল ফটকে ‘ওসমান হাদি হল’ লিখে দিয়েছে হলটির ছাত্র সংসদ।একইসঙ্গে হলের মূল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে গ্রাফিতি ছিল, সেটিও রঙ দিয়ে মুছে দিচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ডাকসুর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ ক্রেন এনে মুছে দেওয়ার ঘোষণা দেন। সরেজমিন দেখা যায়, পৌনে ১০টার দিকে হলের নাম মোছার কাজ শুরু হয়। পরে রাত ১১টা ১৫ মিনিটে শুরু হয় গ্রাফিতি মোছার কাজ। এক্ষেত্রে হল সংসদ মুছে দেওয়ার জন্য হল প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে প্রাধ্যক্ষ অধ্যাপক আক্তারুজ্জামানকে একাধিকবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।জানতে চাইলে সেই হল সংসদের ভিপি মুছলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ছিল এটা মুছে দেওয়ার। তাই আমরা মুছে দিচ্ছি।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস
ম্যানসিটিকে হারিয়ে ১২০ বছরের আক্ষেপ ঘোঁচাল ক্রিস্টাল প্যালেস

এফ এ কাপের ফাইনালেও পথ হারালো ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরে হতাশা আর ব্যর্থতা নিয়ে মাঠ ছাড়ে Read more

বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল
বৃষ্টির দোলাচলে নারী বিশ্বকাপ ফাইনাল

বাংলাদেশ সময় বিকেল ৩টায় হওয়ার কথা ছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার নারী বিশ্বকাপ ফাইনালের টস। তবে নাবি মুম্বাইয়ে বৃষ্টির Read more

জামালপুরে ৪ জনের কারাদণ্ড
জামালপুরে ৪ জনের কারাদণ্ড

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জামালপুর জেলা Read more

প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি
প্রেমিকের সঙ্গে দেখা করতে বাসে উঠে ঘুম, ঢাকায় পৌঁছে বিপদে কিশোরি

প্রেমিকের সঙ্গে দেখা বাড়ি রংপুরের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে যাত্রা করে ১০ম শ্রেণির এক ছাত্রী। বাসে ঘুমিয়ে পড়ায় ভুল করে ঢাকায় Read more

তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি
তারাগঞ্জে ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২ কৃষকের গোয়াল থেকে ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাতে এ গরু চুরির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন