টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের টানা দুইবারের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরে পেতে ফেসবুকে পোস্ট করেছেন।গত শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করেন শুভ। সেই ভিডিওতে ব্যক্তিকে বলতে শুনা যায় ‘আবার শেখ হাসিনাকে আমরা ফিরে চাই। শেখ হাসিনা যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত শান্তি আসবে না। ভিডিও ধারণকারী তাকে প্রশ্ন করেন, বর্তমানে আমরা সাধারণ নাগরিক হিসেবে কেমন আছি? ব্যক্তিটি বলেন, আমরা খুব অশান্তিতে আছি, ছিনতাই, ডাকাতি, কুবাকুবি অনেক কিছু। শেখ হাসিনা থাকতে কোন কাটাকাটি আছিলো না। ওনি খুব হেফাজতে রাখছিলো। এখন খোলা বাংলাদেশ বানায় ফালাইছে। এই বাংলাদেশকে আবার ফিরা স্বাধীন কইরা শেখ হাসিনাকে আনবো। খুব শান্তশিষ্ট সরকার ছিল (আ.লীগ সরকার)। এই সরকার যাওয়ার পর আমরা সব হারায় ফালাইছি। আমাদের সরকার বহুত কিছু করছে। সাবেক এমপি খান আহমেদ শুভকে একাধিকবার ফোনে চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খান আহমেদ শুভ বিরুদ্বে কলেজছাত্র ইমন হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার পর থেকে তিনি পলাতক আছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি সরব। প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকারের পক্ষের ভিডিও, পত্রিকা, অনলাইন নিউজ পোর্টালের নিউজ আপলোড ও শেয়ার করেন।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী
বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী

জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করার। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র Read more

যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

দেশের ৫ বিভাগে তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা Read more

এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই বিভাগ, অধ্যাদেশ জারি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ২টি বিভাগ করা হয়েছে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে ২টি বিভাগ করার অধ্যাদেশ জারি Read more

‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’
‘ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুত ইরান’

ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ইসলামি প্রজাতন্ত্র ইরান তার সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাবে ‘দৃঢ় ও নির্দ্বিধায় ব্যবস্থা’ নেবে Read more

কুমিল্লা-৬ আসনে ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ
কুমিল্লা-৬ আসনে ইয়াসিনের মনোনয়নের দাবিতে প্রবাসীদের সমাবেশ

কুমিল্লা-৬ (সদর) আসনে আমিনুর রশিদ ইয়াসিনের মনোনয়নের দাবিতে ইতালির ভিছেন্সা প্রভিন্সের আলতে মন্তেকিয়ো শহরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ Read more

ভৈরবে চকলেটের প্রলোভন শিশু ধর্ষণের অভিযোগ
ভৈরবে চকলেটের প্রলোভন শিশু ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর পাক্কার মাথা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন