ময়মনসিংহের নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী সদস্যগণ। বুধবার (১৭ সেপ্টেম্বর) নান্দাইল উপজেলা সদর নতুন বাজার সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ভুক্তভোগীরা সকলেই বয়স্ক এবং তাদের চোখে-মুখে ছিল গভীর হতাশা ও ক্ষোভের ছাপ। তাদের হাতে থাকা বিশাল ব্যানারে স্পষ্ট অক্ষরে লেখা, ‘মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে আওয়ামী লীগ নেতা টাকা নিয়ে প্রতারণার প্রতিবাদে মানববন্ধন।’ এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন আলাউদ্দিন আজাদ, ডা. আবুল কাশেম, সেলিম খান, শামছুল ইসলাম, আবু সাঈদ, বাদল চন্দ্র দাস, আবুল কাশেম, ওমর উদ্দিন, আব্দুল কাদির, হাফিজুর রহমান, আবু সাঈদ ও আব্দুল জলিল। তবে এদের মধ্যে দুজন মারা গেছেন। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক ভুক্তভোগী জানান, ‘অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মামুন খান ওরফে মামুনুর রশীদ তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা নেয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি তো হয়নি, উল্টো তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি।’ অভিযুক্ত মামুন খান নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মীয় বিষয়ক সম্পাদক। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগীরা আরও জানান, তারা স্থানীয় প্রশাসনের কাছেও এ বিষয়ে অভিযোগ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সুরাহা পাননি। এই ঘটনাটি সমাজে আলোড়ন সৃষ্টি করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার (১৬ আগস্ট) ভোর Read more

দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার
দীর্ঘদিনের জন্য ৬০০ স্থানে অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি সরকার

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ও ২০৩০ সালের এক্সপোসহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে পর্যটকদের আকর্ষণে ২০২৬ সালের Read more

আগামীকাল টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
আগামীকাল টানা ২২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিতাস গ্যাসের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় আগামীকাল শুক্রবার সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ Read more

ভূঞাপুরে ধ্বংসের মুখে বৈশাখের আনন্দ শোভাযাত্রা
ভূঞাপুরে ধ্বংসের মুখে বৈশাখের আনন্দ শোভাযাত্রা

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বৈশাখী আনন্দ শোভাযাত্রা এবছর ছিল অনেকটাই প্রাণহীন ও নিস্তেজ। জনসমাগম, সাজসজ্জা ও সাংস্কৃতিক উচ্ছ্বাস Read more

গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত
গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের ১২ সেনা আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন