রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। এ সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।এর আগের দিন সোমবার (২৫ আগস্ট) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অঞ্চলটিতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় যুবলীগ নেতা

প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক Read more

গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
গুলশানে পার্লারকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মিম (২৭) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি একটি Read more

ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে
ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রবিবার Read more

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোংলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। হাড়কাঁপানো শীতে প্রান্তিক জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন