বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। চিকিৎসা বা অন্য জরুরি ভিসা দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছে দেশটি।তবে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ভারত সরকার পুরোপুরি বন্ধ রেখেছে।ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। যা বাংলাদেশিদের জন্য অন্য যেকোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি। এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে। তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন।গত বছরের ৫ আগস্টের আগে বাংলাদেশে বছরে ১৬ লাখের মতো ভিসা ইস্যু করতো ভারত। তখন প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ হাজার ভিসা ইস্যু করা হতো। এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা ইস্যুর সংখ্যা কমে এসেছে। আগেও ট্যুরিস্ট ভিসার বাইরে অন্যান্য ক্যাটাগরিতে দেড় থেকে ২ হাজার ভিসাই ইস্যু করা হতো।ওই কর্মকর্তারা জানান, ৫ আগস্টের আগে বাংলাদেশে ১৬টি সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হতো। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে ৪টি ভিসা কেন্দ্রে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এবং ঢাকায় ভিসাকেন্দ্রের সামনে বিক্ষোভ করে আতঙ্ক তৈরি করা হয়। এতে ভারতীয় ভিসার জন্য নিযুক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তা অনিশ্চয়তায় পড়ে। যে কারণে এখন ৫টি ভিসা কেন্দ্রের মাধ্যমে ভিসা আবেদন নেওয়া হচ্ছে। ৫ আগস্টের পর প্রাথমিক পর্যায়ে শুধু শিক্ষার্থী ও মেডিকেল ভিসা ইস্যু করা হলেও এখন পর্যটন ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা ইস্যু করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম চালু করা হতে পারে বলে জানান তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
বান্দরবানে বিজিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে Read more

পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ
পিরোজপুরে পিডিবিএফ কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ

পিরোজপুরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দুই দিনব্যাপী বিক্ষোভ Read more

আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন
আরও এক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দিন

বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শেখ বশিরউদ্দীন।মঙ্গলবার (১৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক Read more

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ১৭০ বছর আগে ডুবে যাওয়া জাহাজের সন্ধান

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। Read more

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন