সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ দেশে ফেরানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে তাঁর মরদেহ বহনকারী ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। দেশে পৌঁছানোর পর ঢাকায় জানাজা ও দাফনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।জানা গেছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে মরদেহটি। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণের সম্ভাবনা রয়েছে।এর আগে শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে শরিফ ওসমান বিন হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর দ্বিতীয় জানাজা হবে। জানাজা শেষে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।শরিফ ওসমান বিন হাদি ছিলেন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে আলোচিত তরুণ রাজনৈতিক নেতাদের একজন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় ছিলেন।হাদির মৃত্যু এবং মরদেহ দেশে আনার খবরে তাঁর অনুসারী ও জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত
বান্দরবানে তামাক চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, বৃদ্ধা নিহত

বান্দরবানের লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) Read more

দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর

‘একদল যাবে, আরেকদল এসে দখল নেবে—এই অপরাজনীতির কবর রচনা করতে হবে’—এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ Read more

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের
নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।শনিবার (২৭ Read more

Online-Casino-Angebote richtig einordnen: ein sachlicher Leitfaden für Deutschland
Online-Casino-Angebote richtig einordnen: ein sachlicher Leitfaden für Deutschland

Ein auffälliger Bonus ist kein verlässlicher Maßstab für die Qualität eines Online-Casinos. Wer Anbieter vergleicht, sollte ebenso auf Spielerschutz, transparente Read more

ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯
ডেঙ্গুতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯

পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) পর্যন্ত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত ৯ Read more

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি গ্রামের খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে দোগাছি গ্রামের খালে এ ঘটনা ঘটে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন