পঞ্জিকার পাতায় আজ নভেম্বর মাসের ২ তারিখ। আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে আগমন ঘটতে পারে শীতের। এরপর মাসের শেষ নাগাদ সারা দেশেই জেঁকে বসতে পারে শীত। এদিকে নভেম্বরেই বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে তিনটি লঘুচাপ।যার একটি আবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতও হতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, যা বাড়িয়ে দিতে পারে শীতের অনুভূতি।রবিবার (২ নভেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।এ ছাড়া বঙ্গোপসাগরে দুই-তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।পূর্বাভাসে আরো বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। এদিকে আসন্ন শীত নিয়ে রবিবার সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে জানায়, সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে।এছাড়া মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে, ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং নীলফামারী জেলায়। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে।তবে, ঢাকায় ভালোভাবে শীত শুরু হবে ডিসেম্বরের প্রথমার্ধে।আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ বছর শীত স্বাভাবিকের তুলনায় কিছুটা দীর্ঘ ও শীতল হতে পারে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে Read more

থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২
থাইল্যান্ডে রকেট হামলা চালাল কম্বোডিয়া, নিহত ১২

থাইল্যান্ডের সীমান্তবর্তী প্রদেশ বান নাম ইয়েনের একটি সামরিক স্থাপনা এবং বেসামরিক এলাকায় অবস্থিত একটি হাসপাতালে কম্বোডিয়ার রকেট হামলায় অন্তত ১২ Read more

‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা
‘শেখ হাসিনায় আস্থা’ মিছিলে শিক্ষকদের দেখলে লজ্জা লাগে: বাকৃবি শিবির নেতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “শেখ হাসিনাতেই আস্থা” স্লোগানে গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত শান্তি সমাবেশ ও মিছিলে অংশ নেওয়া শিক্ষকদের Read more

জয়পুরহাটে ৩য় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার
জয়পুরহাটে ৩য় শ্রেণীর এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ৪৮ ঘণ্টা পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে  তৃতীয় শ্রেণির এক ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই Read more

দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব
দেশের স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়নি: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (০১ আগস্ট) সকালে Read more

বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
বিদেশে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, হাইকমিশন ও দূতাবাসে রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ রবিবার (৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন