উত্তরের জেলা কুড়িগ্রামে তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। সঙ্গে হিমেল হাওয়া আর বৃষ্টির মতো ঝরছে শীত। এই দুর্বিষহ ঠান্ডায় সবচেয়ে অসহায় হয়ে পড়েছেন দরিদ্র ও বৃদ্ধ মানুষগুলো। তাদেরই দু’জন হলেন কুড়িগ্রামের কছিরন ও আম্বিয়া বেগম।জীবনের শেষ বয়সে এসে এই দুই বৃদ্ধার ভাগ্যে নেই পর্যাপ্ত শীতবস্ত্র, নেই একটি উষ্ণ কম্বল। জরাজীর্ণ ঘরের ভেতর ঠান্ডায় কাঁপতে কাঁপতে রাত কাটে তাদের। শীত নিবারণের মতো যা আছে, তা দিয়ে আর শরীর ঢাকে না।সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো—এই দুই মায়ের রয়েছে ছেলে সন্তান, কিন্তু তারা কেউই মায়ের খোঁজ নেন না। শীতে কাঁপতে থাকা মায়ের পাশে দাঁড়ানোর মতো আপনজনও নেই।কছিরন বেগম কাঁপা কণ্ঠে বলেন, “শরীর আর সয় না ঠান্ডা, একটা কম্বল হলে হয়তো বাঁচতাম।”অন্যদিকে অসুস্থ আম্বিয়া বেগম শুয়ে থাকেন পাতলা কাপড় গায়ে। শীতের রাতে ঘুম আসে না তার। চোখে জল জমলেও মুছবার মতো কেউ নেই।স্থানীয়রা জানান, তীব্র শীত শুরু হলেও এখনো এই দুই অসহায় বৃদ্ধার ভাগ্যে কোনো সহায়তা পৌঁছেনি। অবিলম্বে কম্বল ও শীতবস্ত্র না পেলে তাদের জন্য শীত আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।কছিরন ও আম্বিয়া বেগম শুধু দু’জন মানুষ নন—তারা আমাদের সমাজের বিবেকের প্রশ্ন। এই শীতে কি আমরা তাদের পাশে দাঁড়াবো না?’সময়ের কন্ঠস্বরের মাধ্যমে কছিরন বেগম ও আম্বিয়া বেগমসহ কুড়িগ্রামের শীতার্ত অসহায় মানুষজনের পাশে দাড়াতে চাইলে যোগাযোগ- ০১৭১৩২০০০৯১।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা
নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে না ইজতেমা

সরকারি নির্দেশনা অনুযায়ী, টঙ্গীর ইজতেমা মাঠে জমায়েত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাবলিগ জামাত। এরই মধ্যে খুরুজের জোড় উপলক্ষে ইজতেমা মাঠে Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির
তত্ত্বাবধায়ক সরকার ফেরালে কবে থেকে কার্যকর হবে, প্রশ্ন প্রধান বিচারপতির

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে। বুধবার Read more

এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭
এনসিপির পদযাত্রায় গাছ ফেলে সড়ক অবরোধ, আটক ৭

জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা উত্তাল। এনসিপির পদযাত্রা ঠেকাতে বিভিন্ন জায়গায় সড়কে গাছ ফেলে অবরোধ Read more

হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত
হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সেনা নিহত

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননে চলমান আগ্রাসনের সময় তাদের আরও এক সৈন্য নিহত হয়েছে।গত ২ মার্চ ইসরাইল লেবাননের বিরুদ্ধে নতুন Read more

জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: ফারুকী
জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন ইরেশ যাকের: ফারুকী

এবার ইরেশ যাকেরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিয়ে মুখ খুললেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, মামলার বিষয়ে তদন্ত হবে। এ সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন