পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রিন সিটির আবাসিক ভবন থেকে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (৪ জানুয়ারি) সকালে গ্রিন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে রাইবাকভ মাকসিম (৩০) এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এটমটেক এনার্গো কোম্পানির কর্মী ছিলেন।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত রাইবাকভ মাকসিমের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে রোববার সকালে নিজ কক্ষে ফিরে মাকসিমকে নিথর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন।খবর পেয়ে ঘটনাস্থলে কোম্পানির সিকিউরিটি টিম, রাশিয়ান চিকিৎসক এবং ঈশ্বরদী থানা পুলিশ উপস্থিত হন। পরে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, “রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট কোম্পানিকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ওই কোম্পানি দূতাবাসের মাধ্যমে মরদেহ রাশিয়ায় পাঠানোর ব্যবস্থা নেবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি
রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম: মাহিয়া মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি দেড় বছর আগে বলেছিলেন, রাজনীতিবিদ স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। গণমাধ্যমে দেওয়া সেই ঘোষণার পর Read more

আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে: সাক্কু
আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে: সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিভিন্ন ভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, Read more

গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক
গজারিয়ায় গাঁজাসহ দুইজন আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৪টা ১০ Read more

স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ
স্বজনহীন নিঃসঙ্গ এক লাশের কফিনের ওপর চোখ আটকে যায়: আহমাদুল্লাহ

জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে Read more

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?
ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়। তাকে হত্যার নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম Read more

বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন
বিপিএলে ফ্র‍্যাঞ্চাইজি কিনতে ১০ প্রতিষ্ঠানের আবেদন, নোয়াখালী নামেও আবেদন

বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল আজ, সোমবার (২৮ অক্টোবর)। শেষ দিন পর্যন্ত মোট ১০টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন