হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) শিক্ষার্থীদের অবসর, আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সম্প্রতি ভবনটিতে আধুনিক এয়ার কন্ডিশনার (এসি) স্থাপন করা হয়েছে। তবে পর্যাপ্ত বসার জায়গার অভাবে শিক্ষার্থীরা সেই সুবিধা পুরোপুরি উপভোগ করতে পারছেন না। এছাড়াও ৫ তলা টিএসসিতে ১২ হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দ শুধুমাত্র নিচ তলা।প্রতিদিন শত শত শিক্ষার্থী টিএসসিতে বিভিন্ন আনুষঙ্গিক কাজে সময় কাটাতে আসেন। কিন্তু সেখানে বসার জায়গার তীব্র সংকট রয়েছে। অনেকে দাঁড়িয়ে, দেয়ালে হেলান দিয়ে কিংবা জায়গা না পেয়ে চলে যেতে বাধ্য হন। শিক্ষার্থীদের অনেকেই আক্ষেপ করে বলেন, এসির ব্যবস্থা করা হলেও প্রয়োজনীয় আসন না থাকায় এই উন্নয়নের সুবিধা ভোগ করা যাচ্ছে না।শিক্ষার্থী আবরার বলেন, ‘এসি বসানো ভালো উদ্যোগ, কিন্তু বসার জায়গা না থাকলে এই আরাম উপভোগের সুযোগই থাকে না।’শিক্ষার্থী কাইয়ুম বলেন, ‘টিএসসিতে ঢুকলে দেখি নতুন এসি চলছে, কিন্তু বসার জায়গা নেই। আমরা আশা করেছিলাম প্রথমে চেয়ার বাড়ানো হবে। কিন্তু আসন না থাকায় হতাশা নিয়ে হলে ফিরতে হয়।’আরেক শিক্ষার্থী হিমেল আহমেদ বলেন, ‘টিএসি আমাদের পড়াশোনা ও আড্ডার জায়গা। বন্ধুদের সঙ্গে একটু বসে কথা বলার মতো জায়গা নেই। অথচ এসি বসানো হয়েছে, যা এখন প্রয়োজনের তুলনায় বিলাসিতা মনে হয়।’বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। একজন শিক্ষার্থী লিখেছেন, ‘চেয়ার কম, বসার জায়গা নাই, কিন্তু ঘর ঠান্ডা! এই উন্নয়ন কি আসলেই আমাদের দরকার ছিল?’এছাড়াও এসি লাগানোর পর বর্তমানে শুক্রবার করে টিএসসি বন্ধ থাকছে, যেটিকে নেতিবাচক হিসেবে দেখছেন অনেক শিক্ষার্থীই।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান বলেন, ‘টিএসসিতে এসি লাগানো অপরিকল্পিত নয়। ছয় মাস আগেই লাগানোর কথা ছিল, আমরা ফিজিবিলিটি এনালাইসিস করে প্রয়োজনীয় সংস্কার করে এসি স্থাপন করেছি। আগের চেয়ারগুলো কোথায় গেল, কী হয়েছে এসব বিশ্লেষণের পরই চেয়ারের ব্যবস্থা করা হবে শীঘ্রই।’তবে শিক্ষার্থীরা বলছেন, সংস্কার পরিকল্পনায় তাদের মতামত নেওয়া হয়নি। এছাড়াও এসি লাগানোর পর টিএসসি খোলা রাখার সময়সীমা বেধে দিয়েছে প্রশাসন। টিএসসি পরিণত হয়েছে লাইব্রেরিতে। চেয়ার ধরে রাখা ছাড়া জায়গা পাওয়া যায় না।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও আসন সংকটকে গুরুতর সমস্যা হিসেবে দেখছেন। শীতকাল ঘনিয়ে এলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়। কিন্তু জায়গা সংকটের কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তারা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন
ভারতের অরুণাচলের ২৭ জায়গার নতুন নামকরণ করল চীন

ভারতের অরুণাচল প্রদেশের ২৭ জায়গার নতুন নামকরণ করেছে চীন। এ নামকরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। দেশটি বলেছে, অরুণাচল ভারতের Read more

‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি
‘ডামি’ ভোটের প্রার্থীদের সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণকারী প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একইসঙ্গে এই দাবি Read more

চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার
চাটমোহরে ২ আ.লীগের নেতা গ্রেপ্তার

পাবনার চাটমোহরে বিস্ফোরক আইনে পলাতক ২ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ জুন) রাতে অভিযানে তাদের গ্রেপ্তার করে Read more

গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন
গাজীপুরে ফিটনেসবিহীন বাসে যানজট, মানা হচ্ছে না শিশু শ্রম আইন

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পুরো মহানগর জুড়ে ফিটনেসবিহীন ‘তাকওয়া’ মিনিবাসের অনিয়ন্ত্রিত চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও দুর্ঘটনার ধারাবাহিকতা। Read more

ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার
ময়মনসিংহে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদসহ ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন উপজেলা ছাত্রদলের Read more

সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা
সমালোচনা-সন্দেহ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যাবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও দায়-দায়িত্ব আছে। সরকারের সমালোচনা করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন