ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক ভিডিওবার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি।ভ্লাদিমির পুতিন বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে- ইউক্রেনে নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা হচ্ছে। যার মধ্যে রয়েছে ‘টমাহক’র মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে। এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যাবে।এর আগে, গতকাল এক ফোরামে অংশ নিয়ে তিনি সতর্ক করে বলেছিলেন, ইউক্রেনে মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে ‘সম্পূর্ণ নতুন স্তরের উত্তেজনা’ দেখা দেবে। এটি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতির কোন পরিবর্তন করবে না। এ সময়, এই যুদ্ধে রাশিয়ান সেনাবাহিনী ধীর কিন্তু অবিচলিত গতিতে অগ্রগতি লাভ করছে বলেও উল্লেখ করেন তিনি। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ
বাঁচতে চায় নাজমুল, সুস্থ হলে হতে চায় কোরআনে হাফেজ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের শিশু নাজমুল (১০) আজ জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে আছে। ধীরে ধীরে তার কোমর থেকে পা অবশ Read more

বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩
বাগেরহাটে বিক্রয়কর্মীকে ধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ৩

বাগেরহাটে রবি সিম এর এক বিক্রয়কর্মীকে ধর্ষণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা Read more

ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ
ফ্লোটিলায় হামলা: শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না ফ্রান্সের রাজনীতিবিদ

স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না—এমন প্রত্যয় জানিয়েছেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান।ইউরোপীয় পার্লামেন্টের Read more

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’: ট্রাম্প
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’: ট্রাম্প

গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার হোয়াইট Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে ফের আপিল শুনানি ৪ নভেম্বর

দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে এ বিষয়ে আপিল শুনানির জন্য আগামী ৪ Read more

সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
সাপাহারে গণসমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নওগাঁর সাপাহারে ১১ মে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির চরমোনাই'র পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এর গণসমাবেশ সফল করতে সাপাহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন