সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়, এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লায় জাঁকজমকভাবে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গন থেকে এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী শোভাযাত্রায় পোস্টার, ফেস্টুন, ব্যানার সহ রংবেরঙের সাজে সজ্জিত হয়ে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের কর্মীরা।শোভাযাত্রা শুরুর পূর্বে সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্ণিল সাজে সাজানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। সকাল থেকেই কলেজের সামনে শিল্পী ও আয়োজকদের ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বিশাল আকারের প্ল্যাকার্ড এবং অন্য শিল্পকর্মগুলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য সারিবদ্ধভাবে সাজানো হচ্ছে। রয়েছে ইলিশ, হাতি, বাঘ, ঘোড়াসহ গ্রামবাংলার বিভিন্ন ঐতুমিহ্যের প্রতিকৃতি। এ ছাড়া সবার পোশাকে লেগেছে উৎসবের রং। সরেজমিনে আরো দেখা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থিয়েটার ও কুমিল্লা সরকারী কলেজের শিক্ষার্থীরা ও কুমিল্লা কলেজ থিয়েটারের কর্মীরা সেজেছে ভিন্নরকম সাজে। কেউ রাজা-রাণী, কেউবা বাংলার শেষ নবাবের সাজে, কেউ সাপুড়ে, কেউবা সন্যাসীর সাজে। বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন বলে জানিয়েছে সংগঠনগুলোর কর্মীরা। এর আগে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মাঠে পহেলা বৈশাখের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার, পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন, বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূইয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহবায়ক মো. আবু রায়হান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে পহেলা বৈশাখ বাংলাদেশে পালিত হয়ে আসছে আদিকাল থেকেই। এই উৎসব সকলের। সবাই সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ – আয়োজনের মধ্য দিয়ে এই দিনটিকে আপন করে নেয়। তাই আমরা সকলে মিলে আজ বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছি। এদিকে, ঢাক-ঢোলের তালে তালে শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় র‍্যালিতে কুমিল্লার সাধারণ মানুষের ঢল নামে। এছাড়াও, নববর্ষকে ঘিরে কুমিল্লা নগরীতে দিনব্যাপী নানা আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো। এই দিনটিকে গেলে যেন কুমিল্লা নগরীতে যেন এক অন্যরকম উৎসবের আমেজ বয়ে যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক
শার্শায় বিলুপ্ত তক্ষক সাপসহ দুই পাচারকারী আটক

যশোরের শার্শায় অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায়  বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২) নামে দুই পাচারকারীকে আটক করেছে Read more

রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’
রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণে রাজধানীর হাতিরঝিলে পালিত হয়েছে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় Read more

পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়
পদ্মার দুই ইলিশ বিক্রি হলো ২০ হাজার টাকায়

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীর ৪ কেজি ওজনের বড় দুটি ইলিশ মাছ ১৯ হাজার ৬শ টাকায় বিক্রি করা হয়েছে।রোববার (০৪ জানুয়ারি) Read more

ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক
ধামইরহাট সীমান্তে মাদকসহ চোরাকারবারী আটক

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজোয়ান হোসেন (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) Read more

চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চুয়াডাঙ্গায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৬ জুলাই) দুপুরে Read more

প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়
প্লাস্টিক-পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন, বন্ধ করার এখনই সময়

প্লাাস্টিক পলিথিন দূষণে আক্রান্ত সুন্দরবন। প্লাস্টিক পলিথিন দূষণের ফলে সুন্দরবনের বাস্তুতন্ত্র হুমকিতে। গবেষণায় সুন্দরবনের মাছে মাইক্রো প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন