বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাথরঘাটায় ছাত্রদল দু’গ্রুপে বিভক্ত হয়ে পাল্টা পাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে পুলিশের পাশাপাশি যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। ছাত্রদলের দু’গ্রুপের পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিলে শহরে উত্তেজনা বিরাজ করছে।জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে হাসিবুল ইসলাম হাসিবকে সভাপতি ও খায়রুল ইসলাম শরীফকে সাধারণ সম্পাদক করে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বিষয়টি জানাজানি হয়ে গেলে তাৎক্ষণিক বুধবার সন্ধ্যায় পাথরঘাটা উপজেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতারা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে কমিটি বিলুপ্তের দাবিতে কর্মসূচি ঘোষণা করে। এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় পাথরঘাটা শহরে আনন্দ মিছিল করে পাথরঘাটা কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মীর। এর পরপরই আবার পদবঞ্চিত ছাত্রদলের নেতারা কমিটি বাতিলের দাবি বিক্ষোভ মিছিল বের করে।পদবঞ্চিত পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান ওভি জানান, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল তাদের বাদ দিয়ে ছাত্রলীগের সাথে সখ্যতা রেখে চলা লোকদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যারা এতদিন রাজপথে ছিল তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। অনতিবিলম্বে এ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান তিনি।অপরদিকে সদ্য ঘোষিত কমিটির সভাপতি হাসিবুল ইসলাম হাসিব জানান, দল আমাদের ত্যাগের মুল্যায়ন করেছে। সদ্য ঘোষিত কমিটির সবাই রাজপথের ত্যাগী যোদ্ধা। তিনি বলেন সবাইকে তো আর পদ পদবী দেয়া সম্ভব নয়। দল আমাকে মুল্যায়ন করেছে। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করার চেষ্টা করবো।পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক জানান, ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। যেহেতু বিএনপি একটি বৃহত্তর সংগঠন। একটু টুকিটাকি বিষয় নিয়ে ঝামেলা থাকতেই পারে। আমরা উভয়কেই শান্ত থাকার আহ্বান জানিয়েছি।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান বলেন, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শহরে উভয় পক্ষ কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশের পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। উভয়কেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালন করতে বলা হয়েছিল। কোনো ধরনের সহিংসতার ছাড়াই উভয় পক্ষের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস
আত্মসমর্পণ করে মুচলেকায় জামিন পেলেন অপু বিশ্বাস

রাজধানীর ভাটারা থানা এলাকায় এনামুল হক হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আদালত ১০ হাজার টাকা Read more

পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন
পরীক্ষা কেন্দ্রে না গিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

পরীক্ষার আসনে না বসে বিয়ের দাবীতে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসেছেন প্রেমিকা। ২৪ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার Read more

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা
সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

সাভারে বিরুলিয়ায় শুকুর সিকদার (৩৪) রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ Read more

মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি
মালদ্বীপ ভ্রমণেচ্ছু ও প্রবাসী বাংলাদেশিদের কঠোর সতর্কতা জারি

মালদ্বীপে ভ্রমণেচ্ছু ও কর্মরত প্রবাসী কর্মীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের Read more

বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক
বেনাপোলের কাস্টমস কর্মকর্তাসহ দুইজনের সাত দিনের রিমান্ড চেয়েছে দুদক

বেনাপোল কাস্টমস হাউসে ঘুষ লেনদেনের অভিযোগে গ্রেফতার হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের সাত দিনের রিমান্ড Read more

ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ
ইকবালকে বাদ দিয়ে এহসানুল হুদাকে মনোনয়ন, রেলপথ অবরোধ

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেয়ার প্রতিবাদে বাজিতপুরের সরারচর স্টেশনে রেলপথ অবরোধ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন