জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে, বিচারের সুরাহা হতে হবে। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে এই বাংলাদেশ থেকে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তুলব।’ আজ রোববার রাত ৮টার দিকে রাজশাহী মহানগরের সাহেব বাজার জিরোপয়েন্টে এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। জুলাই পদযাত্রার ষষ্ঠ দিনে রাজশাহী জেলা ও মহানগর এনসিপি এ পথসভার আয়োজন করে।জুলাই সনদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইকে কোনো সাংবিধানিক ভিত্তি দেওয়ার প্রয়োজন নেই, তাদেরকে দেখিয়ে দিতে হবে ৩ আগস্ট। বাংলাদেশের মানুষ মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হবে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চান। তারা মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে নিজেদেরকে ঘোষণা করেছেন। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’মাওলানা ভাসানী ও লংমার্চ বিষয়ে নাহিদ বলেন, ‘মজলুম জননেতা মাওলানা ভাসানী এই রাজশাহী থেকে ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন। যদি আমাদের পানির হিস্যা আমাদের বুঝে নিতে হয়, আমাদের সীমান্তকে রক্ষা করতে হয়, তাহলে আমরা আবারও লংমার্চ শুরু করব এই রাজশাহী শহর থেকে।’ সংবিধান সংস্কার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘৫ আগস্টের পরে নানান শক্তির ষড়যন্ত্রে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। এই প্রজন্ম বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দেবে। এই সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে। এই সংবিধান ইনসাফ নিশ্চিত করবে।’ জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘জনগণের মধ্যে আবেগ সঞ্চার হয়েছিল বিধায় জনগণ ২৪-এর অভ্যুত্থানে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে কুণ্ঠাবোধ করেনি। ওরা বলে রাজনীতিতে নাকি আবেগের জায়গা নেই। আর আমরা বলি জনগণের ন্যায় সঙ্গত আবেগ বাস্তবে রূপান্তর করাই আমাদের রাজনীতি। জনগণের চাওয়াকে ছোট করে দেখবেন না। জনগণের চাওয়াকে বাস্তবায়নের রাজনীতি এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটাই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা।’ তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশনে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার জন্য সংস্কারের আলোচনা চলছে। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো যখন মৌলিক সংস্কারের দাবিতে এক হয়ে যায় তখন একটি দলের কারণে মৌলিক সংস্কারের প্রস্তাবনা কমিশনে আটকে যায়। ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনা আটকে দিতে পারবেন, জুলাই সনদ আটকে দিতে পারবেন কিন্তু জনগণের কাছে সংস্কারের কথা এলে, জনগণ সেই সংস্কার অবশ্যই বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ।’ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, রাজশাহী মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ প্রমুখ। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ
বাংলাদেশ পুলিশের নতুন লোগো প্রকাশ

বাংলাদেশ পুলিশের বিদ্যমান লোগো বদলে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের Read more

জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’
জবিতে প্রথমবার শুরু হচ্ছে ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বৃহৎ পরিসরের ক্রীড়া উৎসব ‘শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫ (সিজন: ১)’। আগামী Read more

গোলাপগঞ্জে আওয়ামী লীগ ৩ নেতা কারাগারে
গোলাপগঞ্জে আওয়ামী লীগ ৩ নেতা কারাগারে

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ৬ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার Read more

ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার
ভাঙ্গুড়ায় মা-বাবা হারিয়ে ৯ বছরের মরিয়মের কাঁধে সংসারের ভার

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়িয়া গ্রামের ৯ বছর বয়সেই মা-বাবাকে হারিয়ে মরিয়ম খাতুনকে ধরতে হয়েছে পরিবারের হাল। ছোট কাঁধে পরিবারের সেই Read more

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা
ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে গুলি করে হত্যা

ইউক্রেনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত আমেরিকার একটি স্কুলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। ৫১ বছর বয়সী অ্যান্ডরি Read more

সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে
সরিয়ে দেওয়া হলো ডিএসসিসির প্রশাসক ও ওয়াসার এমডিকে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে মো. শাহজাহান মিয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি একই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন