কক্সবাজারের উখিয়ায় আলোচিত কামাল মেম্বার হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।গত ২৩ জুলাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানের দাবিতে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সেখানে স্থানীয় শাহজাহান, আব্দুল মোনাফ, আবু তাহের চৌধুরী, মোজাম্মেল হক, মৌলানা মোহাম্মদ করিম, মঞ্জুর আলম, রফিকুল হুদা, জামায়াত নেতা রিদুয়ান হক জিশানসহ সকলেই আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দেন।একজনে বলেন, ‘ইউপি সদস্য হত্যাকাণ্ডের মাসের কাছাকাছি সময় চলে গেলেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা কমে গেছে। আসামি দ্রুত গ্রেপ্তার না হলে উখিয়া থানা ঘেরাওসহ কঠোর আন্দোলন করা হবে’ বলেও মন্তব্য করেন।জানা গেছে, গত ৬ জুলাই রাতে ইউপি সদস্য কামাল হোসেন মনখালী বাড়ি থেকে ফার্মেসিতে যাওয়ার উদ্দেশ্যে বের হন। রাতে তিনি আর বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। পরদিন ৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের একটি ডোবায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন।কামাল হোসেন দুর্জয় উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২১ সালের ইউপি নির্বাচনে জালিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হন। তার পিতা ছিদ্দিক আহমেদ সওদাগরও একই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।কামাল মেম্বার হত্যাকাণ্ডের ঘটনায় তার আপন ছোট শাহাব উদ্দিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও আটক নেই কেউ।নিহত কামালের ছোটভাই মামলার বাদী সাহাব উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আগেও আমার আরেক ভাই জসিমকে সন্ত্রাসীরা একই কায়দায় হত্যা করেছিল। তাদের বিচারও এখনো হয়নি, কোনো আসামি আটক নেই। এখন সর্বশেষ আমার পাশে থাকা একমাত্র ভাই এলাকার জনপ্রিয় মেম্বার কামালকেও সন্ত্রাসীরা হত্যা করেছে। আজ ঘটনার ১ মাস ১ দিন হয়ে গেছে, এখন পর্যন্ত একজন আসামি আটক করতে পারেনি পুলিশ।’নিহত কামালের স্ত্রী হোসনে আরা রিমা জানান, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে তারা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অদৃশ্য কারণে পুলিশ তাদের আটক করছে না।’ তিনি আরও বলেন, ‘গতকাল বিকেল ৪টায় একজন আসামি ঘরে আছে বলে পুলিশকে খবর দিই, কিন্তু তারা রাত ৮টায় আসে। এত দেরির কারণে আসামি বিষয়টি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়, যা এলাকায় সবাই দেখেছে।’এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার সময়ের কণ্ঠস্বরকে জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। ঘরবাড়ি ও দোকানপাট তল্লাশি করা হলেও কোনো আসামি পাওয়া যায়নি।’ স্থানীয়রা জানিয়েছেন, ‘তথ্যটি ভুল ছিল এবং আসামিদের এভাবে প্রকাশ্যে আসার সম্ভাবনাও নেই। তবুও পুলিশের তৎপরতায় কোনো ঘাটতি ছিল না।’স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ‘এত বড় একটি আলোচিত ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি আটক না হওয়া সত্যিই দুঃখজনক।’ তারা প্রশ্ন তুলেছেন, ‘প্রশাসন আসলে কী করছে তা আমাদের বোধগম্য নয়।’ হত্যার কারণ নিয়ে নানা গুঞ্জন থাকলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না।এলাকাবাসীর অভিযোগ, ‘দীর্ঘদিনেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় তারা খোলামেলাভাবে এলাকায় চলাফেরা করছে, যা ভুক্তভোগী পরিবারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।’ তারা দ্রুত বিচার নিশ্চিতের জন্য উচ্চপদস্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। উখিয়া থানার অফিসার্স ইনচার্জ আরিফ হোসেন জানান, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং তাদের অবস্থান শনাক্তে একাধিক টিম কাজ করছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানানো যাচ্ছে না।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া
মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্ত যুদ্ধ অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রবিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই Read more

এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার
এবার বরখাস্ত হলেন জিএমপির সেই কমিশনার

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এর আগে, সাধারণ মানুষের চলাচলের Read more

দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক
দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওকে ডেকেছে দুদক

এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) এবং আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) জিজ্ঞাসাবাদের জন্য Read more

‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’
‘বাংলাদেশি কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের অনুরোধ’

বাংলাদেশে তরুণ কৃষি উদ্যোক্তা, নারী, কৃষক ও খাদ্য প্রক্রিয়াজাতকারীদের সহায়তায় একটি সামাজিক ব্যবসা তহবিল গঠন করতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলকে Read more

সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার
সান্তোসে আরও একবছর থাকছেন নেইমার

শৈশবের টানে আবারও ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার জুনিয়র। গতবছর জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে এক বছরের Read more

১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস
১৯ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

দেশের ১৯ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন