মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে হত্যা মামলার এক আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শিবচর বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।রাকিব উপজেলার চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি ইবনে সামাদ হত্যা মামলার আসামি হিসেবে সম্প্রতি জামিনে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব। হঠাৎ চার-পাঁচজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাশিদুল ইসলাম বলেন, ‘রাকিবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়।’এদিকে প্রকাশ্যে ব্যস্ততম সড়কে এ ধরনের হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছি। ধারণা করা হচ্ছে শত্রুতার জেরেই এ হামলা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’উল্লেখ্য, চলতি বছরের গত ৬ মে শত্রুতার জেরে চরশ্যামাইল সর্দারকান্দি গ্রামের ইবনে সামাদকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করে। ২১ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি ঢাকা মেডিকেলে মারা যান। ওই হত্যা মামলার আসামিদের একজন ছিলেন রাকিব মাদবর।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!
সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে ইয়ামিন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে পৌরসভার ৬নং ওয়ার্ড মদীনাতুল Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর সেই ‘জিপসি’ পাখিটি ফিরে পেলেন মালিক

রাজধানীর আদাবর এলাকা থেকে হারিয়ে যাওয়া ‘জিপসি’ নামের সান কনিউর প্রজাতির পোষা পাখিটি ১২দিন পর অবশেষে ফিরে পেয়েছেন মালিক নূর Read more

টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা
টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল Read more

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। শাহবাগ থানায় Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নির্ধারিত পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সম্প্রতি Read more

আজ ১০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১০ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন