রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জনসহ বিভিন্ন পদে মোট ৩০৬ জন প্রার্থিতা করছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।জানা যায়, ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবনের ৭ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ৫ নম্বর ব্যালট নিয়ে।অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করে প্রাথমিকভাবে মোট প্রার্থী ছিল ৩১৫ জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছে ৩০৬ জন।এসময় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, ‘আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। এর মধ্যে আমরা বিভিন্ন কারণে প্রাথমিকভাবে ৭ জনের প্রার্থিতা বাতিল করেছিলাম। বিভিন্ন কারণে তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কেউ ব্যাংক রশিদ জমা দেননি, কারও স্বাক্ষর নেই, কারও ছবি নেই, আবার অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমান মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জন।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবাননে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরায়েল
লেবাননে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরায়েল

লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে Read more

কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ
কৃ‌ষি‌বিদ‌দের ৩ দা‌বি‌তে ময়মন‌সিংহ-ঢাকাগামী রেল অব‌রোধ, যোগা‌যোগ বন্ধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ Read more

ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান

বিশ্বজুড়ে অসুস্থ বা মৃত্যুপথযাত্রী শিশুদের অভিভাবকদের অনলাইন প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে শোষণ করা হচ্ছে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা গেছে। Read more

আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে
আজান নিয়ে বিরোধ, ছাত্রলীগ হত্যা করলো বিএনপি নেতাকে

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নে আজান দেওয়াকে কেন্দ্র করে ইমামকে হুমকি দেয়ার প্রতিবাদ করায় স্থানীয় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন