কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, ‘মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে।’ ওই সময় আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই সুযোগে কে বা কাহারা ঘটনা ঘটিয়েছে। টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দির। রাতে প্রতিনিয়ত মন্দির পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামনে দুর্গাপূজা। প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। আজ সোমবার থেকে রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, ‘সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি নিয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক
‘আপাতত’ বাংলাদেশে আসছেন না ডা. জাকির নায়েক

সরকার থেকে অনুমতি না পাওয়ায় আপাতত বাংলাদেশে আসছেন না প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্ম প্রচারক ডা. জাকির নায়েক।বৃহস্পতিবার (৬ নভেম্বর) Read more

শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা
শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন বাগমারার কামাররা

দগদগে আগুনে গরম লোহা ও ইস্পাতের পিটাপিটিতে মুখর হয়ে উঠেছে বাগমারা উপজেলার কামারশিল্পের দোকানগুলো। রবিবার দুপুরে বাগমারার ভবানীগঞ্জ, কালিগঞ্জ ও Read more

আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই
আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশে আংশিক মেঘের উপস্থিতি রয়েছে। তবে সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। একইসঙ্গে বৃষ্টিরও কোনো Read more

হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট
হাদি হত্যা: ফয়সালসহ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে।মঙ্গলবার Read more

শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ
তারাগঞ্জে ঈদের মাংস কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

রংপুরের তারাগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে পরিবারের জন্য মাংস কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন