গাইবান্ধার এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হয়ে লাবণ্য আক্তার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত লাবণ্য উপজেলার নুরপুর গ্রামের আশরাফুল আলমের মেয়ে। তিনি পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির একটি কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। সে সময় তার মা-বাবা বাড়ির আঙিনায় ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লাবণ্যকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী সবাই লাবণ্যের অকাল মৃত্যুতে শোকাহত। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ৪ Read more

‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’
‘সার নিলে হলে ডিসি-ইউএনও-কৃষি অফিসারকে নিয়ে আসতে হবে’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দুজন ডিলারের কাছে সার কেনার জন্য Read more

যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব
যুক্তরাষ্ট্রের মাইনর লিগে খেলবেন সাকিব

এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে নাম লেখালেন সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।গতকাল Read more

আবারও জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন
আবারও জাতীয় পার্টির অফিস ভাঙচুর, আগুন

ঢাকা কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ হামলা ও Read more

স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি, ৪ হাজার এএসআই নিয়োগ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে বড় পরিসরে নিয়োগে সম্মতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন