এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ২৯ মিনিটে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দেন তিনি।পোস্টে সারজিস লিখেন, ‘শিক্ষকদের দুর্দশাগ্রস্ত রেখে জাতির অগ্রগতি কখনোই সম্ভব নয়। আমাদের সম্মানিত শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে।’এদিকে শাহবাগ ব্লকেড ছেড়ে দিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। বুধবারের মধ্যে ৩ দাবি মানার কথা বলে শাহবাগ ব্লকেড ছেড়ে দিয়েছেন তারা। নির্ধারিত সময়ে দাবি না মানলে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রার ঘোষণা দিয়েছেন তারা।বুধবার বিকেলে দাবি আদায়ে নতুন সময় বেঁধে দিয়ে শহীদ মিনারের দিকে চলে যান শিক্ষকরা। ব্লকেড উঠিয়ে নেওয়ার পর শাহবাগ দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।এর আগে, দুপুর ২টার দিকে শিক্ষকরা শাহবাগে অবস্থান নেন। এবার আর প্রতিশ্রুতি নয়, প্রজ্ঞাপন ছাড়া অবস্থান থেকে না ফেরার ঘোষণা দেন তারা। শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন তারা।এর আগে বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালেই তারা অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন।শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়ি ভাতা প্রদান, চিকিৎসা ভাতা ১ হাজার ৫০০ টাকায় উন্নীত করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি করা। এসব দাবির বাস্তবায়নে এখনো সরকার প্রজ্ঞাপন জারি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী
প্রধানমন্ত্রীর লিডারশিপ ক্যারেক্টার আমাকে আশাবাদী করেছে: আশিক চৌধুরী

প্রধানমন্ত্রী তারেক রহমান সবার কথা ধৈর্য ধরে শুনছেন, তিনি কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন Read more

শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক
শার্শায় ব্যবসায়ীর কাছে চাঁদাদাবির অভিযোগে যুবক আটক

যশোরের শার্শা থানার পুলিশ এক ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাদাবির অভিযোগে আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে। বুধবার Read more

দর্শনা সীমান্তে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার
দর্শনা সীমান্তে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ৬ কেজি ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি)। বৃহস্পতিবার (৩০ Read more

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়েছে।শুক্রবার (২০ জুন) ভোর রাতে পুলিশ কামারখন্দ উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের Read more

মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে মৎস্যঘের থেকে তুলে নিয়ে তোফায়েল আহমদ (৩৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৪ আগস্ট) Read more

অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন
অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে দীঘিনালায় বাজার ব্যবসায়ীদের মানববন্ধন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন আসামি মো. নুর ইসলামের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন