গাজীপুরে চোরাই জ্বালানি তেলের দোকানে প্রশাসনের অভিযান ও তিনজন আটক হওয়ার পরও থেমে নেই তেল চোরাচালানের সিন্ডিকেট। অভিযোগ উঠেছে, বুলবুলের ছত্র-ছায়ায় সিন্ডিকেটের দুই হোতা মুরসালিন ও আমির ফের সক্রিয় হয়ে উঠেছেন।বুধবার (১৫ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস যোগিতলা আন্ডারপাস সংলগ্ন এলাকায় মুরসালিনের দোকান ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা এলাকায় আমিরের দোকান বন্ধ থাকার পরও তাদের কর্মচারীরা গোপনে জ্বালানি তেল ক্রয় করছেন।এর আগে গত রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোড় ও কড্ডা এলাকায় বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ চোরাই জ্বালানি তেল ও সরঞ্জাম জব্দ করা হয়।প্রশাসনের নির্দেশে এসব দোকান বন্ধ করে দেওয়া হলেও মুরসালিন ও আমিরের দোকান অদৃশ্য প্রভাবের কারণে এখনো চালু রয়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, সাতজনের একটি সিন্ডিকেট পুরো চোরাই তেল ব্যবসাটি নিয়ন্ত্রণ করে। এর নেতৃত্বে রয়েছে আমির ও মুরসালিন। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে দীর্ঘদিন ধরেই তারা ধরাছোঁয়ার বাইরে থেকে ব্যবসা পরিচালনা করছে।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্বালানি তেল বিক্রেতা বলেন, ‘সাংবাদিক নিউজ করলে থানা থেকে আমাদের আগে জানিয়ে দেয় দোকান বন্ধ করার জন্য, কিন্তু এবার আমাদের জানায়নি। তাছাড়া আমাদের সবার দোকান বন্ধ থাকলেও তাদের দুই জনের দোকান (আমির, মুরসালিন) কিভাবে খোলা রাখে আমরা জানি না।’সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব অবৈধ তেলের দোকান। রাতে ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী যান থেকে পাইপের মাধ্যমে সরাসরি ট্যাংক থেকে তেল নামানো হয়। এতে সড়কে যানজট সৃষ্টি ছাড়াও বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি দেখা দিয়েছে।স্থানীয়রা অভিযোগ করে জানান, রাতভর তেল ও বালু নামানোয় পথচারীরা ভোগান্তিতে পড়ছেন। প্রতিবাদ করলে দোকানদার ও চক্রের সদস্যরা হুমকি ও গালিগালাজ করেন। তারা অবিলম্বে এই চোরাই তেল ব্যবসা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) দীন এ আলম বলেন, ‘অবৈধ তেলের দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আমি ওসি সাহেবকে বলে দিচ্ছি কোথাও যদি আবার দোকান চালু রাখে, তাহলে মালামালসহ কারবারিদেরকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু
টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীর মৃত্যু

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক ও সিএনজির সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামের এক নারী নিহত  হয়েছেন।বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার Read more

আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ
আগামী বছর হবে বাংলাদেশ-ভারত সিরিজ

চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সেই সফর নিয়ে কিছুদিন Read more

মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী
মুন্সিগঞ্জে কৃষকের জমিতে আলু রোপন করলেন বিএনপি প্রার্থী

জেলার সিরাজদিখানে এক কৃষকের জমিতে আলু রোপন করে দিয়েছেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) Read more

নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন
নরসিংদীতে ৫০০ টাকা ধারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দিনমজুর খুন

নরসিংদীর পলাশে ৫০০ টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতে প্রান হারায় ইসমাইল নামে (৪৫) এক দিনমজুর। শনিবার (১০ Read more

একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির
একাত্তরসহ সব ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াতের আমির

শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে Read more

ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
ববি উপাচার্যের অপসারণের দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন