ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম জয়ের দেখা পেলেন কার্লো আনচেলত্তি। সেটাও আবার প্রিয় শিষ্য ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে। তার গোলেই প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। নিও কিমিকা অ্যারেনায় এই জয়ের ফলে দুই রাউন্ড হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা।এই ম্যাচে ব্রাজিল রক্ষণ সামলেছে চোয়ালবদ্ধ দৃঢ়তায়। সঙ্গে আক্রমণভাগও দারুণ আশা যুগিয়েছে দলটাকে। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাফিনিয়া ও মাতেউস কুনিয়া। রাফিনিয়া এক ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই আক্রমণে গতি এনেছেন।ইতালিয়ান কোচের বাজির ঘোড়া কুনিয়া প্রথমার্ধে সেই আক্রমণ সাজিয়েছেন যেখান থেকে ভিনিসিয়ুস জুনিয়র গোল করেন। ম্যাচের ৪৪ মিনিটে তার বাড়ানো পাস প্যারাগুয়ে গোলমুখে খুঁজে পায় ভিনিকে, সেখান থেকে সহজ ট্যাপ ইনে গোল করেন তিনি। এই গোলের আগেও কুনিয়া ও ভিনি মিলে প্রায় একই ধরনের আরেকটি সুযোগ তৈরি করেছিলেন। কুনিয়া ডান পাশে চমৎকার ভাবে উঠে যান এবং ভিনি পেনাল্টি বক্সে স্লাইড করে বলটি গোলে পাঠানোর চেষ্টা করেন।এই জয়ের পর ব্রাজিলের ঝুলিতে জমা পড়েছে ২৫ পয়েন্টে। বর্তমানে ব্রাজিল আছে তৃতীয় স্থানে। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮, দুই জয় পেলেও তাদের পয়েন্ট হবে ২৪, ফলে ব্রাজিলের আর বাছাইপর্ব থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই। ফলে দুই ম্যাচ বাকি থাকতেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকার সেতু ব্যবহার অযোগ্য
গজারিয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকার সেতু ব্যবহার অযোগ্য

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বড় কালিপুরা-বাঘাইকান্দি নদীর ওপর নির্মিত একটি সেতু দীর্ঘদিনেও ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। প্রায় ৩ কোটি ৬০ Read more

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন আদালত। Read more

ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ
ইরানের শত শত ক্ষেপণাস্ত্রের জবাব দিতে পারবে না ইসরায়েল: উইটকফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে Read more

নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি
নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের Read more

বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি, ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ
বিপদসীমার উপরে আত্রাই নদীর পানি, ৩০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে নওগাঁর সকল নদ-নদীর পানি। এরই মধ্যে বিপদসীমার উপরে প্রবাহিত Read more

এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান
এভারকেয়ারে জুবাইদা ও জাইমা রহমান

ঢাকায় পৌঁছার পর গুলশানের বাসায় বিশ্রাম নেওয়ার পর শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে মেয়ে জাইমা রহমানকে নিয়ে গিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন