গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সি এন্ড বি বাজার এলাকায় উচ্ছেদ অভিযানের ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় দখল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে দেখা যায় অভিযানের ৪৮ ঘণ্টা না যেতেই পুনরায় দখলের করেছে, আসপাডা এনজিও সমিতির মালিক আব্দুল রশিদ উচ্ছেদ হওয়া জায়গায় নতুন করে দেয়াল নির্মাণ করছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানে খোঁজ করলে তাকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন, আমি এখানে চাকরি করি, এ বিষয়ে মালিকই বক্তব্য দেবেন।সড়ক জনপথ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য করা হয়েছে। এ সময় সার্ভেয়ার রবিউল আলম ও একজন অফিস সহকারীর সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। এতে দু’জন আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ওই ঘটনায় মামলা হয়েছে ক্ষুদে ব্যবসায়ীদের নামে। তবে বিল্ডিং মালিক আব্দুর রশীদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত চার কিলোমিটার এলাকায় সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান চালানো হয়েছে। তবে গণধোলাইয়ের ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী। বৃহস্পতিবারের পুনর্দখল প্রসঙ্গে অভিযুক্ত আব্দুর রশিদকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তার ম্যানেজারও বক্তব্য দিতে রাজি হননি। এ বিষয়ে জানতে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী শরীফুল আলমকেও একাধিকবার ফোন করা হয়েছে। তিনিও কোনো সাড়া দেননি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’
‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই’

ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি Read more

কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক
কেন পদত্যাগ করলেন ইলন মাস্ক

হোয়াইট হাউজ ছাড়ছেন ইলন মাস্ক।ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘সরকারি দক্ষতা বিভাগের’ দায়িত্বে ছিলেন তিনি। প্রশ্ন উঠেছে কেন হঠাৎ পদত্যাহ করলেন তিনি। Read more

অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা
অনুমোদনের আগে টেন্ডার বিজ্ঞপ্তি, প্রশ্নবিদ্ধ চট্টগ্রাম রেলস্টেশনের গণশৌচাগার ইজারা

রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ফের গুরুতর অনিয়মের অভিযোগ উঠে এসেছে। চট্টগ্রাম নতুন Read more

বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
বাঘাইছড়িতে কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

বাঘাইছড়ি উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা Read more

শ্রীলঙ্কায় তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে ৭ সন্ন্যাসী নিহত
শ্রীলঙ্কায় তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে ৭ সন্ন্যাসী নিহত

শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পাহাড়ের ঢালে তার টানা রেলগাড়ি বিধ্বস্ত হয়ে তিনজন বিদেশিসহ সাতজন বৌদ্ধ সন্ন্যাসী নিহত হয়েছেন। শ্রীলঙ্কা পুলিশ বৃহস্পতিবার Read more

গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক
গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বৃহস্পতিবার (৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন