শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সংগঠন শাহজাদপুর সাংবাদিক ফোরামের সদস্যদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকাল ৪টা উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি রাজিব আহমেদ রাসেল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, দপ্তর সম্পাদক সেলিম তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম হোসেন অন্তু, সহ সাংগঠনিক সম্পাদক শাহান আলী, ক্রিড়া ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিরু খন্দকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাহেব আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তারেক রহমান, সদস্য আব্দুল্লাহ আল কাফি, তৈয়ব আলী, আবু সুফিয়ান নোমান, গোলজার হোসেন হিরা ও মিলন ছাড়াও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শুরুতে সাংবাদিক ফোরামের সদস্যরা তাদের পরিচয় তুলে ধরেন। পরে বক্তব্য রাখেন রাজিব আহমেদ রাসেল, আব্দুল্লাহ আল মাহমুদ, সবুজ হোসেন রাজা, শরিফুল ইসলাম, সেলিম তালুকদার প্রমুখ । তারা নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে শাহজাদপুরের ইতিহাস ঐতিহ্য ও বিভিন্ন সমস্যা যেমন, মাদক, যানজট, কাপড় হাটের জীর্ণ দশা, গোষ্ঠীগত বিরোধ সহ সমস্যা গুলো তুলে ধরেন।এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বলেন, আপনারা যে সমস্যা গুলো তুলে ধরলেন এসকল বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে। এছাড়াও সামনে জাতীয় সংসদ নির্বাচন তাই শাহজাদপুরে গ্রহনযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সকল কাজ করা হবে। এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত
নরসিংদীতে আবারও সংঘর্ষ: গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত

নরসিংদীর চরাঞ্চলে আবারও দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার চরাঞ্চলের Read more

পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন
পাকিস্তানকে সমর্থন: মুসলিম দুই দেশের ২৩টি ভার্সিটির সঙ্গে সম্পর্ক ছিন্ন

পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন জানানোয় তুরস্ক ও আজারবাইজানের ২৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত। দেশটির পাঞ্জাব রাজ্যের Read more

বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের
বেপরোয়া মোটরসাইকেল আরোহীর ধাওয়ায় প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া ও উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) লাকসামের Read more

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত কোনও নির্বাচন হবে না: ট্রাম্প
ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত কোনও নির্বাচন হবে না: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর অন্তত আগামী ৩০ দিনে সেখানে আর কোনও নির্বাচন হচ্ছে না— এমন ঘোষণা দিয়েছেন Read more

ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
ক্ষমতায় এলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান

ক্ষমতায় গেলে পাঁচ বছরে অন্তত ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে বিএনপি। এছাড়া খাল খনন কর্মসূচি পুনরায় গ্রহণ করা হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন