বাংলার গ্রামীণ ঐতিহ্যের অমূল্য অংশ হিসেবে পরিচিত মাটির খেলনা। একসময় দুর্গাপূজায় শিশুদের প্রিয় উপহার ছিল এটি। বিগত কয়েক দশক আগেও নানা রঙের কারুকার্য করা খেলনা শিশুদের হাতে অনবদ্য উপহার হিসেবে গণ্য হত।কিন্তু আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে এই শিল্প হারিয়ে যেতে বসেছে। বিগত কয়েক দশক আগেও ঈদ, বৈশাখী ও পূজার সময় মাটির হাঁড়ি-পাতিল, পুতুল, নৌকা, পালকি, হাতি, ঘোড়া, টিয়াপাখি, হাঁস, আম, কাঁঠালসহ নানা রঙের কারুকার্য করা খেলনা শিশুদের কছে অহরহ বিক্রি হত। তবে আজকের দিনে শিশুদের আগ্রহ প্লাস্টিকের খেলনার দিকে ঘুরে যাওয়ায় মৃৎশিল্পের চাহিদা ব্যাপকভাবে কমে গেছে।যশোরের শার্শা উপজেলার বেনাপোল, গোড়পাড়া, লক্ষণপুর, বালুন্ডা ও বাগআঁচড়া এলাকায় প্রায় শতাধিক পাল সম্প্রদায়ের লোকজন বসবাস করে। দীর্ঘদিন ধরে তারা এই পেশায় জীবিকা নির্বাহ করে আসছেন। তবে চাহিদা কমে যাওয়ায় অনেকেই ছেড়ে দিচ্ছেন পৈতৃক এ পেশা। শার্শা উপজেলার কুমারপাড়ায় দেখা যায়, একসময় দুর্গাপূজার আনন্দের সঙ্গে সঙ্গে মাটির খেলনা তৈরি ও বিক্রিতে মুখরিত থাকা কুমারপল্লীর মাত্র ১৫-২০টি পরিবারই বর্তমানে এই শিল্পে টিকে আছেন। দূর্গাপূজায় পূজামন্ডপে বসা মেলা উপলক্ষ্যে রকমারি পণ্যের পসরা তৈরিতে পাল সম্প্রদায়ের লোকজনের বেড়েছে কর্মব্যস্ততা। সারা বছর মাটির তৈরি পণ্যের তেমন চাহিদা না থাকায় স্থানীয় মৃৎ শিল্পীরা আয় রোজগারের জন্য এই সময়টাকে বেছে নেন। আর তাই ক্রেতা টানতে বাহারী নকশা আর নানা রংয়ের ছোয়ায় খেলনা বানিয়ে সেগুলো নিয়ে পূজা মন্ডপের আশে পাশে বসেছে দোকান। বাজারে মাটির তৈরি জিনিসপত্রের এখন আর তেমন চাহিদা নেই জানিয়ে লক্ষণপুরের মৃৎশিল্পী অন্নপাল বলেন, ‘বাপ দাদার পেশা বদলাতে পারছিনা, তাই আকড়ে ধরে আছি। সারা বছর মাটির হাড়ি, পাতিল, সরা, কলসসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করি। তবে ভাল দাম না পাওয়ায় আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হয়। তাই প্রতি বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষায় থাকি।’বাগআঁচড়া এলাকার মায়ারানী পাল বলেন, ‘পূজার সময় আমাদের দম ফেলার সময় থাকে না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। তবে যে পরিমাণ পরিশ্রম করি সে অনুযায়ী আমাদের লাভ থাকে না। অন্য জায়গায় কাজ না করে বাড়ি বসে বসে আমরা এই সব কাজ করি বলে ভাল লাগে।’মাটির জিনিসের মধ্যে শিশুরা হাড়ি-পাতিল, টিয়া পাখি, চাকা লাগানো নৌকা শিশুরা বেশি পছন্দ করে বলে জানান  জামতলার বরুন পাল। এখন প্লাস্টিকের খেলনার কারণে বিক্রি নেই জানিয়ে মৃৎশিল্পী লোলিত পাল বলেন, ‘সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। আমাদের এই ব্যবসাটা বাপ-দাদারা করেছে, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও ছাড়তে পারছি না। সরকার আমাদের দিকে একটু সুদৃষ্টি দিলে আমরা আমাদের বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখতে পারব।’যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস বলেন, ‘শার্শা উপজেলার বেনাপোল, গোড়পাড়া, লক্ষণপুর, বালুন্ডা ও বাগআঁচড়া এলাকায় প্রায় শতাধিক পাল সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। এ অঞ্চলের পাল সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। ঐতিহ্য ধরে রাখতে এখনও পেশা বদল না করে এই মৃৎশিল্পের কাজ করে যাচ্ছেন। বর্তমানে তারা খুব কস্টে আছেন। তাদের দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’কুমারপল্লীগুলোতে এ সময় যখন মাটির খেলনার সরগরম বাজার জমার কথা ছিল, সেখানে আজ বিষাদের ছায়া নেমে এসেছে। মাটির খেলনা শিল্পের এই অবনতির ফলে শুধু ঐতিহ্যেরই ক্ষতি হচ্ছে না, বরং জীবিকার সংকটে পড়ছে বহু পরিবার। তাই দেশের গ্রামীণ শিল্পের এই অমূল্য অংশ বাঁচিয়ে রাখতে প্রয়োজন সরকারি সহযোগিতা এবং নতুন বাজার সৃষ্টির উদ্যোগ।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ্তার
এসআইকে ছুরিকাঘাতের ঘটনায় ২ জন গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি থানার উপ-পরির্দশক (এসআই) আলমগীর কবির (২৯) কে ছুরিকাহতের ঘটনায় বেলাল হোসেন ও রাফি মিয়া নামে দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার Read more

লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা
লোহাগাড়া দরবেশ হাট ডিসি সড়কের বেহাল দশা

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সড়ক দরবেশ হাট ডিসি সড়ক। লোহাগাড়া সদর থেকে শুরু হয়ে সড়কটি যুক্ত হয়েছে পার্বত্য Read more

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার
মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল-গুলি উদ্ধার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

শ্রমজীবী মানুষ হিসেবে বঞ্চনার শিকার বাংলাদেশের সাংবাদিকরা: কাদের গনি চৌধুরী
শ্রমজীবী মানুষ হিসেবে বঞ্চনার শিকার বাংলাদেশের সাংবাদিকরা: কাদের গনি চৌধুরী

শ্রমজীবী মানুষ হিসেবে বাংলাদেশের সাংবাদিকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। ওয়েজবোর্ড Read more

অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদী ছায়া দেখছেন জি এম কাদের
অন্তর্বর্তী সরকারে ফ্যাসিবাদী ছায়া দেখছেন জি এম কাদের

অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিবাদী সরকারের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেছেন, গত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন