বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়কালে সভায় জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তিন মাস আগেই নমিনেশন দিয়েছেন। শুধু তাই নয়, বরিশাল বিভাগের কারা কারা মনোনয়ন পেতে পারেন সেসব নামের একটি তালিকাও তার কাছে চাওয়া হয়েছে বলে জানান তিনি।সোমবার (২৯ সেপ্টেম্বর) নাচনাপাড়া ইউনিয়নের মাজহার উদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সম্মানিত আলেম-ওলামাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম মনি বলেন, স্বাধীনতার পর থেকে পাথরঘাটায় মন্ত্রী হওয়ার সুযোগ কারো আসেনি। এখন যে সুযোগ এসেছে, তা কেউ যেন হাতছাড়া না করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও কিছু বিতর্কিত প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান ‘দাড়ি-পাল্লায় ভোট দিলে কি জান্নাতে যাওয়া যাবে, আর না দিলে কি জাহান্নামে যেতে হবে?’ এছাড়া তিনি প্রশ্ন রাখেন ‘কোনো স্ত্রী যদি স্বামীর কথা না মেনে ইসলামিক দলের প্রতীকে ভোট না দিয়ে অন্য প্রতীকে ভোট দেন, তবে কি সেই নারী জাহান্নামে যাবে?’এ সময় তিনি আরও বলেন, ভিডিওতে দেখলাম, হাতপাখায় ভোট দিলে নাকি ভোট যাবে আল্লাহর রাসূলের কাছে। এসব দল চাচ্ছে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে। তারা চায় সময়মতো নির্বাচন না হোক। আর যদি নির্বাচন বিলম্ব হয়, তাহলে ফাঁক দিয়ে ভারত ঢুকে পড়বে।এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা ওলামা দলের সভাপতি, সম্পাদকসহ কয়েক শতাধিক ওলামা উপস্থিত ছিলেন। সভায় তারা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় মাওলানা শাহজালাল রুমি বলেন, পিআর পদ্ধতি ইসলাম কখনও সমর্থন করেনি। কিছু নেতা তাদের স্বার্থ অনুযায়ী ইসলামকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক
ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম হবি পাইক (৩৫)।তিনি Read more

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি
২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি

দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী Read more

রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা
রুপপুর প্রকল্পের হ-য-ব-র-ল অবস্থা: কাজ পেছানোর শঙ্কায় বিশেষজ্ঞরা

দেশের বৃহৎ প্রকল্প নির্মানাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে এক হ-য-ব-র-ল অবস্থা। দফায় দফায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি, অভ্যন্তরীন Read more

চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ
চুপিসারে বাগদান সারলেন এনসিপি নেতা হান্নান মাসউদ

জীবনের নতুন এক অধ্যায়ে পা দিতে চলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল Read more

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আভাস, কালিয়াকৈরে চাপ বাড়ছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ঈদের Read more

মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের
মাঝারি ও ছোট গরুতে নজর বেশি ক্রেতাদের

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নড়াইলের হাটে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। জমে উঠেছে বেচাকেনা। জেলার তিনটি উপজেলার ছোট-বড় হাটে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন