ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজ ক্যাম্পাস গড়তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। শুধু গাছ লাগানো নয়, এর মাধ্যমে পরিবেশ সচেতনতার একটি শক্ত বার্তাও পৌঁছে দিতে চেয়েছেন তারা।শনিবার (২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রহুল আমিন মিলনায়তনের সম্মুখ প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। এসময় আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার স্টাফ রিপোর্টার জুবায়ের চৌধুরী, ঢাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাদী হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ।এসময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “বর্ষার আগমনের এই মুহুর্ত বৃক্ষরোপণের উপযুক্ত সময়। সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটি প্রশংসার দাবিদার। জলবায়ুর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমি সাধুবাদ জানাই এবং সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো: ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক নাহিদ ইসলাম, কোষাধ্যক্ষ মুদ্দাচ্ছির নাসিফ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, কার্যনির্বাহী কমিটির সদস্য  ঝুমন নিয়াজ, ফাইজা প্রমি, সাধারণ সদস্য আরিফ, ইযহার, শফিউল্লাহ,  তাওফিক, মিরাজ, সাদিক, সিয়াম, মামুন, জেরিন সহ প্রমুখ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা
মানিকগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ১০ হাজার টাকা

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার চট্টকদার সাইনবোর্ডের আড়ালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় Read more

জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী
জাকসু নির্বাচন: ভোট দিলেন ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে
শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের গ্রেপ্তার প্রতিবেদন ২৫ মে

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ Read more

রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র
রাতভর পাকিস্তান-আফগান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র

সীমান্তে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান বাহিনী। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে কাবুলে হামলার জবাবে এ প্রতিক্রিয়া দেখিয়েছে Read more

শহীদ নূর হোসেন দিবস আজ
শহীদ নূর হোসেন দিবস আজ

আজ ১০ নভেম্বর, নব্বইয়ের দশকের শেষ ভাগে তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটানো শহীদ নূর হোসেন দিবস আজ। ১৯৮৭ সালের এই দিনে Read more

সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ
সরিনা খাতুনের জীবন যেন ‘আসমানী’ কবিতার বাস্তব রূপ

পল্লী কবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা ‘আসমানী’। কবিতার মূল চরিত্র আসমানীকে এখন হয়তো রসুলপুরে গিয়ে বাস্তবে দেখা সম্ভব হবে না। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন