যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত। শনিবার (২১ মার্চ) বরিশাল নগরীর বান্দ রোর্ড হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এখানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। অন্যদিকে নিজ এলাকা গৌরনদীতে ঈদের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন। সকাল থেকে গুটি গুটি বৃষ্টি পড়ায় এবার একটু মুসল্লিদের উপস্থিতির সংখ্যা একটু কম ছিলো।তবে এবার প্রথমবারের মতো ঈদগাহ্ মায়দানের পাশেই নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছিলো। সব ভোদাভেদ ভুলে এক কাতারে ঈদের নামাজ পড়েন সবাই। এরপর মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করেন। যেখানে কামনা করা হয়, যেন সকল মুসলমান ভালো থাকে। মুসলমানদের আরো বেশি করে সেবা করা জন্য তৌফিক চান আল্লাহর কাছে। ঈদগাহ ময়দানে প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান দেন। মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের জন্য দোয়া প্রার্থনা করা হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফটিকছড়িতে সন্তানের হাতে মা খুন
ফটিকছড়িতে সন্তানের  হাতে মা খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্তানের হাতে জুলেখা খাতুন (৫৫)  নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার  (৬   এপ্রিল) সকালে   চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে মাসুমের মৃত্যুর Read more

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।রবিবার Read more

কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩
কাশিমপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরের লতিফপুর মণ্ডল নগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মা-ছেলেসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে Read more

শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার
শাহজালালে পেটের ভেতর ইয়াবা বহনের সময় যাত্রী গ্রেপ্তার

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২ হাজার ৮২০ পিস ইয়াবাসহ হোছন আহমদ (৬০) নামে একজন Read more

‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’
‘ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত রাজি না হলে বাংলাদেশের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র Read more

স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ
স্টেডফাস্টের সেবায় বিপাকে উদ্যোক্তারা, ক্ষতিপূরণ চেয়ে ক্ষোভ

বর্তমানে লেখাপড়ার পাশাপাশি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার অনেক সাধারণ ছাত্র অনলাইনে আম বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এসব জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন