হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য বোঝাই একটি কাভার্ডভ্যান জব্দ হয়েছে। এ সময় আবু হানিফ (২৮) নামে এক যুবক গ্রেপ্তার হন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ওলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে সিলেট থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে। এতে গাড়ি থেকে ব্যথানাশক ট্যাবলেট ২ হাজার ৬০০ পিস, সিগারেট, চকলেট, নকল ডংডং চিপস, ৭৫ হাজার টাকার ৩০টি শাড়িসহ প্রায় ২৭ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করে জব্দ করা হয়।ওসি মো. শুভ রঞ্জন চাকমা বলেন, ‘মহাসড়কে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। ভবিষ্যতে যাতে কোনো চোরাকারবারি মহাসড়ক ব্যবহার করতে না পারে, সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।’হাইওয়ে পুলিশের সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রেজাউল করিম জানান, ‘ভারতীয় পণ্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে। জব্দকৃত পণ্য ও কাভার্ডভ্যান থানায় রাখা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে আপনি এখনো সিঙ্গেল
যে কারণে আপনি এখনো সিঙ্গেল

বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে রিলেশনশিপের নানা গল্প চোখে পড়তে থাকে। সামাজিক মাধ্যম ও ডেটিং অ্যাপের যুগে দ্রুত সম্পর্ক গড়ে ওঠা Read more

দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা
দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রীর একসঙ্গে আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্বামী-স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছেন। প্রথম স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে না নেওয়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) Read more

রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি
রাশিয়ায় হামলার চমকপ্রদ কৌশল বর্ণনা করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সাম্প্রতিক এক বিমানঘাঁটিতে ইউক্রেনের চালানো চমকপ্রদ ড্রোন হামলায় ব্যবহৃত ট্রাকগুলোর চালকরা পুরো ঘটনা সম্পর্কে Read more

ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে ব্যবসায়ী খুন
ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে ব্যবসায়ী খুন

নওগাঁর ধামইরহাটে দুর্বৃত্তের আঘাতে উজ্জল হোসেন (৩৫) নামের এক ছাগল ব্যবসায়ী খুন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে Read more

প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার। সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে Read more

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে গাড়ি চালক নিহত

নরসিংদীর ঘোড়াশালে দুর্বৃত্তের গুলিতে একজন গাড়ি চালক নিহত হয়েছেন। আহসান উল্লাহ আছান নামে (৫০) একজন নিহত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন