ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। রয়টার্স ও স্কাই নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, পোপ লিও রোববার (৩১ মার্চ) খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে উপলক্ষে এক ভাষণকালে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সমস্ত ইসরাইলি বন্দির মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তিনি ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে একটি ‘প্রকৃত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠার কথা বলেছেন। তিনি বলেন, গাজায় মানবিক সাহায্যের প্রবেশ নিশ্চিত করা হোক। সেই সঙ্গে গত ৭ অক্টোবর আটক ইসরাইলি বন্দিদের দ্রুত মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আরও একবার আহ্বান জানাই। এই ধর্মীয় নেতা আরও বলেন, আমরা শিশুদের চোখে দুর্ভোগের ছায়া দেখছি, শিশুরা যুদ্ধক্ষেত্রে হাসতে ভুলে গেছে। শিশুরা তাদের চোখ দিয়ে আমাদের জিজ্ঞাসা করে: কেন? কেন এত মৃত্যু? কেন এত সর্বনাশ? যুদ্ধ সবসময় একটি অযৌক্তিক বিষয় এবং এটা সবার জন্য পরাজয়।এ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান স্মরণ করে পোপ লিও তার পূর্বসূরি পোপ ফ্রান্সিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘চলমান সহিংসতা ও যুদ্ধগুলো যেন এক খণ্ড খণ্ড তৃতীয় বিশ্বযুদ্ধ’।ইদানিং ৮৭ বছর বয়সী পোপ ফ্রান্সিসের স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। ফলে জন পরিসরে বের হওয়া ও সভায় বক্তব্য দেয়ার মতো কর্মকাণ্ড কমিয়ে দিয়েছেন তিনি। গুড ফ্রাইডের অনুষ্ঠানও বাতিল করছেন যেটাতে আগে নিয়মিতই অংশ নিতেন। তবে ইস্টার সানডে’র মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে অংশ নেন পোপ। একইভাবে ভ্যাটিক্যানের সেন্ট পিটার’স স্কয়ারে রোববারের জনসমাগমে যোগ দেন তিনি। ইস্টার সানডে পালন করা হয় গুড ফ্রাইডের পরের রোববার। খিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই দিনে যিশু খ্রিস্ট মৃত অবস্থা থেকে বেঁচে উঠেছিলেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পর পোপ তার গাড়িতে করে সেন্ট পিটারস স্কয়ার এবং ভ্যাটিকানকে টিবের নদীর সাথে সংযোগকারী রাস্তাটি ঘুরে দেখেন এবং হাজার হাজার লোককে অভিবাদন জানান যারা তাকে দেখতে লাইনে দাঁড়িয়েছিলেন। এরপর দেয়া ভাষণে ফ্রান্সিস বলেন, এবার তার প্রার্থনা বিশেষত ইউক্রেন ও গাজার নিরীহ মানুষগুলোর জন্য এবং যারা যুদ্ধের মুখোমুখি হয়েছে। শিশুদের জন্য প্রার্থনা করে তিনি বলেন, ‘কীভাবে হাসতে হয় তারা তা ভুলে গেছে। গাজা যুদ্ধে মৃত্যু ও ধ্বংসের জন্য বারবার দুঃখ প্রকাশ করেন পোপ। গত প্রায় ছয় মাস ধরে গাজায় নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এই সময়ের মধ্যে সংঘাতের প্রথম দিকে মাত্র ৭ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। তবে চলতি সপ্তাহে আবারও আলোচনা শুরু হয়েছে। রোববার (৩১ মার্চ) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইসরাইলের সঙ্গে নতুন দফায় আলোচনার আয়োজন করেছে মিশর। এর মধ্যেই তীব্র হামলা অব্যাহত রয়েছে। রোববার গাজায় ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞ ১৭৭তম দিনে গড়িয়েছে। নির্বিচার বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮০ জন নিহত হয়েছেন। মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮২ জনে। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা
নবীনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী ছাত্তার মিয়ার বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্তার মিয়া (৩৫) নামে এক লম্পট প্রতিবেশীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা Read more

‎সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা
‎সীতাকুণ্ডে তিন সাংবাদিককে হয়রানি ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডের কর্মরত তিন সাংবাদিকের বিরুদ্ধে গুজব, অপপ্রচার ও ইসকন ট্যাগ দিয়ে নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে।‎‎হয়রানি ও মবের শিকার Read more

দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে Read more

ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল
ক্রুদের ধর্মঘটে এয়ার কানাডার ৭০০ ফ্লাইট বাতিল

বেতন বাড়ানোর দাবিতে কেবিন ক্রুদের ডাকা ধর্মঘটের কারণে ফ্লাইট স্থগিত করে কানাডার সবচেয়ে বড় উড়োজাহাজ পরিচালনা প্রতিষ্ঠান এয়ার কানাডা। স্থানীয় Read more

আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব
আমার নিরাপত্তা নিয়ে পরিবার গভীর উদ্বিগ্ন: প্রেস সচিব

নিজের নিরাপত্তা নিয়ে পরিবারের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘স্ত্রী, সন্তান এবং ভাই-বোন Read more

নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা
নিরাপত্তা শঙ্কায় ইসির দ্বারস্থ ফুয়াদ-সিগমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করেছেন  আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন