টলিউডের আলোচিত দুই মুখ সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য। বড় পর্দা হোক বা ওটিটি, বহুবার জুটি হিসেবে দেখা গেছে তাঁদের। ওয়েব সিরিজে ব্যোমকেশ–সত্যবতীর চরিত্রে তাঁদের রসায়ন যেমন দর্শকপ্রিয়, তেমনি বহুবার শোনা গেছে পর্দার বাইরেও তাঁদের ঘনিষ্ঠতার গল্প।২০১৯ সালের দিকে প্রথম ছড়ায় সোহিনী–অনির্বাণের প্রেমের গুঞ্জন। দুজনের কেউই তখন সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। বরং এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেছিলেন, সোহিনী তাঁর “ভালো বন্ধু” মাত্র। তবে সব জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন সোহিনী।সম্প্রতি টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ‘শুধু ঘনিষ্ঠ নই, একটা সময় আমাদের সম্পর্কও ছিল।’বর্তমানে শিল্পী ফেডারেশন ও পরিচালকদের দ্বন্দ্বের জেরে অনির্বাণ কাজের বাইরে রয়েছেন। সেই প্রসঙ্গে মতামত দিতে গিয়েই অতীত সম্পর্কের কথা তুলে ধরেন সোহিনী। অনির্বাণের কাজ বন্ধ থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হওয়া উচিত ছিল না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? প্রত্যেকে নিজের মতো লড়ছে। আমিও নিজের সমস্যাগুলোর সমাধান খুঁজছি।’অভিনেত্রী সোহিনী এখন সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। ২০২৪ সালের ১৫ জুলাই বিয়ে করেন তাঁরা। এর আগে অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে দীর্ঘ সময় সম্পর্কে ছিলেন তিনি।অন্যদিকে, অনির্বাণ ভট্টাচার্য ২০২০ সালের নভেম্বরে মাইম শিল্পী মধুরিমা গোস্বামীকে বিয়ে করেন। কিছুদিন আগে তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন উঠলেও পরবর্তীতে আবার এক হয়েছেন তারা।সোহিনীর সাক্ষাৎকারে ঠিক কবে অনির্বাণের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তা স্পষ্ট না হলেও, অভিনেত্রীর এই স্বীকারোক্তি নতুন করে আলোচনায় এনেছে একসময়ের জনপ্রিয় এই জুটিকে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনে এলএনজি কেনা হচ্ছে’
‘পিটার হাসের বিবেচনায় নয়, দেশের প্রয়োজনে এলএনজি কেনা হচ্ছে’

কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে নয় বরং দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ Read more

রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে ভাড়া বাসা থেকে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত Read more

ভোলায় আগ্নেয়াস্ত্র ও অবৈধ জালসহ ৪৩ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্র ও অবৈধ জালসহ ৪৩ ডাকাত আটক

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অভিযানে গত ৫ মাসে ৪ হাজার ২শ’ ২৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল, ২৩ কোটি ৬২ Read more

প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!
প্রেমের বিয়ে, শ্বশুর-শাশুড়ির বিষে আইসিইউতে মৃত্যু যন্ত্রণায় যুবক!

ফেসবুকের পরিচয় থেকে শুরু হওয়া প্রেম ও গোপন বিয়ের কারণে জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায়ে প্রবেশ করেছেন পারভেজ হোসেন (৩০)। শ্বশুর-শাশুড়ির Read more

দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান
দেরিতে নির্বাচন চায় না জামায়াত: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচন দেরিতে হোক জামায়াতে ইসলামী সেটা চায় না। বাংলাদেশকে সুশৃঙ্খল অবস্থায় Read more

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ
ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

ভোলায় সিজারের পর ভুল চিকিৎসায় লামিয়া বেগম (১৯) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিকটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন