ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ ও এয়ারক্রাফটের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। দেশটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক নোটিশে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জাতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ)। ভারতের সামরিক ও বেসামরিক— উভয় ধরনের বিমান ও এয়ারক্রাফটের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।“আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় সব বিমান পরিষেবা সংস্থার উড়োজাহাজ প্রবেশ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ভারতের মালিকানাধীন বা লিজকৃত সব ধরনের সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ও এয়ারক্রাফটের ওপর এই আদেশ কার্যকর থাকবে।”গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সংঘটিত জঙ্গি হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর পাল্টা পদক্ষেপ হিসেবে গত ২৪ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান।নিষেধজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। পিএএ-এর সর্বশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত।এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও।পাকিস্তানের নিষেধাজ্ঞার কারণে ভারতের অনেক ফ্লাইটরুটের দৈর্ঘ্য বেড়ে গেছে। ফলে ভারতীয় বিমান পরিষেবার উড়োজাহাজগুলোর নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬
যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের ক্লে কাউন্টিতে শুক্রবার রাতে বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, Read more

আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত  লাশ উদ্ধার

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন Read more

লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 
লক্ষ্মীপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক 

লক্ষ্মীপুরে পুলিশের চেকপোস্টে ধরা পড়েছে টেকনাফের মাদক কারবারি মোশারফ হোসেন (৪০)। পুলিশ তল্লাশি করে তার কাছ থেকে ৯৮০ পিস ইয়াবা Read more

ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস
ভিসা আবেদনকারীদের সতর্ক করলো জার্মান দূতাবাস

সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে ভিসাপ্রার্থীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে ভিসা আবেদনকারীদের সতর্ক Read more

রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট
রাজনৈতিক দল, সরকার ও বাহিনী নিয়ে এআই-সৃষ্ট অপতথ্য বেশি ছড়াচ্ছে: বাংলাফ্যাক্ট

রাজনৈতিক দল, সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে ঘিরে এআই-সৃষ্ট অপতথ্য সবচেয়ে বেশি ছড়াচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন