যশোরে এক নারীর গলায় চাকু ঠেকিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শহরের শংকরপুর রেলগেট পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষণের ঘটনায় আদালতের নির্দেশে ৩ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।আসামিরা হলেন, ষষ্ঠিতলা পাড়ার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম, রেলগেট পশ্চিমপাড়ার ছালাম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দেলো এবং ষষ্ঠিতলা বুনোপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে নিশান হোসেন।মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ, সেই সুযোগে আসামিরা বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু ভয়ে তিনি মুখ খুলতে সাহস পাননি। গত ২০ মে দুপুরে রেলগেট পশ্চিমপাড়ায় তিনি একা থাকাকালে মনিরুল তার মাথায় পিস্তল ঠেকিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে নিশানের বাড়ির পাশে একটি প্রাচীরঘেরা বাগানে নিয়ে তার গলায় চাকু ঠেকিয়ে পালাক্রমে ধর্ষণ করে।এই বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ভুক্তভোগী ওই নারী গত ২৭ মে যশোর আদালতে মামলাটি করেন। আদালতের নির্দেশে বুধবার মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল
ভালুকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন শুরু, হস্তান্তর হলো ২৮ টি-স্টল

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট উচ্ছেদের পর এবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ Read more

চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক
চট্টগ্রামে ১ লাখ পিস ইয়াবাসহ নারী আটক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বসতঘরে গোপন আস্তানায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। উদ্ধার Read more

কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১
কসবায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ Read more

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের Read more

পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল
পূর্ব তেহরানে হামলা চালাল ইসরায়েল

বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার কিছু সময়ে পরেই রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। তেহরানের এই অঞ্চলটি Read more

এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম
এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন