জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার জুলাই শহীদ দিবস উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন তিনি।প্রধান উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো—আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।’দিনটির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, প্রথমবারের মতো আজ দেশজুড়ে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। এই দিনে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করার আন্দোলনে আত্মোৎসর্গকারী সব শহীদকে।জুলাই যোদ্ধাদের দেওয়া সরকারি সুবিধার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, প্রতিটি শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আহত জুলাই যোদ্ধাদের কল্যাণেও একই রকম নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বৈষম্যমূলক কোটাব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলিতে ও সন্ত্রাসীদের হামলায় এই দিনে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় অন্তত ৬ জন শহীদ হন। ক্ষণজন্মা অকুতোভয় এই বীরদের আত্মদান আন্দোলনে তীব্র গতির সঞ্চার করে। প্রতিবাদে দেশজুড়ে রাজপথে নেমে আসে লাখো শিক্ষার্থী-শ্রমিক-জনতা। আন্দোলনের তীব্রতার সঙ্গে বাড়তে থাকে শহীদদের সংখ্যা। প্রধান উপদেষ্টা বলেন, বৈষম্য ও কোটাবিরোধী আন্দোলন অচিরেই রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সর্বস্তরের মানুষের দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার। হাজারো শহীদের রক্তের বিনিময়ে হয় মুক্তির নতুন সূর্যোদয়।শহীদদের স্মরণ ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকার বেশ কয়েকটি কল্যাণমূলক উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা।বাণীতে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী সব শহীদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন প্রধান উপদেষ্টা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩
মেক্সিকোতে মাদক কারবারি ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, নিহত ১৩

মেক্সিকোর সিনালোয়ায় রাজ্যে সশস্ত্র বাহিনীর সঙ্গে মাদক কারবারিদের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৩ হামলাকারী নিহত হয়েছে।সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এ ঘটনাটি Read more

পারভেজ হত্যা ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি
পারভেজ হত্যা ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি

বনানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় গণমাধ্যমে প্রচারিত গোয়েন্দা পুলিশের (ডিবি) দ্বারা দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় বলে Read more

বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস
বিশ্বকে বদলানোর আইডিয়া আছে বাংলাদেশের কাছে: ড. ইউনূস

বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (০৯ এপ্রিল) রাজধানীর Read more

নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ
নতুন সব ফিচার নিয়ে বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং Read more

দুর্ভোগে নাকাল উলিপুর পৌরবাসী
দুর্ভোগে নাকাল উলিপুর পৌরবাসী

কুড়িগ্রামের উলিপুর পৌর শহ‌রে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, উন্নয়ন কাজের ধীরগতি আর সড়কগুলোর খানাখন্দের কারণে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়েছেন মানুষজন। একটু বৃষ্টি Read more

৩ অক্টোবর: নামাজের সময়সূচি
৩ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১৮ আশ্বিন ১৪৩২ বাংলা, ১০ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন