২০২৫ সালের সরকারি হজ প্যাকেজের আওতায় অব্যয়িত অর্থ হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে হাজিদের অর্থ ফেরতের কার্যক্রম নিয়ে সতর্কবার্তাও দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আজ বুধবার (১৬ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের সরকারি মাধ্যমের হাজীদের প্যাকেজ ও বাড়ি ভিত্তিক অব্যয়িত অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে EFT/BEFTN এর মাধ্যমে ফেরত প্রদান করা হচ্ছে।এমতাবস্থায়, প্রতারক চক্র হতে হাজীদের সতর্ক করার নিমিত্ত নিম্নোক্ত তথ্য বহুল প্রচারের নিমিত্ত সকল মোবাইল অপারেটিং কম্পানিকে বিনা মূল্যে ক্ষুদে বার্তার মাধ্যমে বাংলাদেশের সকল মোবাইল ব্যবহারকারীর নিকট প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এতে আরো বলা হয়েছে, ২০২৫ সনের সরকারি মাধ্যমের হজের অব্যয়িত অর্থ হাজীদের ব্যাংক একাউন্টে ফেরত প্রদান করা হচ্ছে।হাজীদের ব্যাংক একাউন্ট/ক্রেডিট বা ডেবিট কার্ড/নগদ বা বিকাশের তথ্য কাউকে না দেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ভূঁইয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মুক্তার হোসেনকে Read more

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল আটক করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার Read more

দুর্বৃত্তদের হাতে নিহত রাশেদুলের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু
দুর্বৃত্তদের হাতে নিহত রাশেদুলের পরিবারের পাশে সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের নিখোঁজ অটোচালক রাশেদুল হাসান (২০) দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার ঘটনায় তার শোকাহত পরিবারের Read more

গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবরে ছেলের তাণ্ডব!
গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবরে ছেলের তাণ্ডব!

গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করলেন তার ছোট ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার আনালের Read more

মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক
মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ভালভ, ঢাকার গ্যাস সরবরাহ স্বাভাবিক

রাজধানীর মিরপুর রোডের ক্ষতিগ্রস্ত গ্যাসের ভালভটি মেরামত করে নতুন ভালভ প্রতিস্থাপন করা হয়েছে, এতে করে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।শনিবার (১০ Read more

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য
মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য

সারাবিশ্বের মেধাবীদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সরকার ইতোমধ্যেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন